বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে বৃষ্টি হোক বা রোদ, অফিসের ভিতরে যেন বৃষ্টি থামছেই না! ছাদ থেকে জল পড়ছে অনবরত। সেই জল আটকাতে কোথাও রাখা হয়েছে বালতি, কোথাও জগ। তাতেও শেষরক্ষা হচ্ছে না। জল জমে যাচ্ছে অফিসের মেঝেতে। চুঁচুড়া বড়বাজারে শ্রম ও কর্মসংস্থান দফতরের একটি সরকারি অফিসের এমনই বেহাল ছবি সামনে এসেছে।

চুঁচুড়া বড়বাজারের ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে চলছে শ্রম ও কর্মসংস্থান দফতরের যুগ্ম অধিকর্তার কার্যালয়। অভিযোগ, ওই অফিসের ছাদ থেকে জল পড়ার কারণে কর্মীদের স্বাভাবিক কাজ-কর্মের ব্যাঘাত ঘটছে। শুধু মেঝে নয়, টেবিলের উপর রাখা কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও জল থেকে বাঁচাতে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। অফিসের বিভিন্ন জায়গায় জল জমে থাকায় তৈরি হয়েছে আরও বড় আশঙ্কা। দেওয়াল ভিজে যাওয়ায় সেখানে থাকা বৈদ্যুতিক তার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যে কোনও সময় শট সার্কিট বা অন্য কোনও দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অফিসে যাতায়াতকারী কর্মীরা। চুঁচুড়ার পাশাপাশি আরামবাগেরও যুগ্ম দায়িত্বে রয়েছেন ইন্দ্রানী সেনগুপ্ত। চলতি বছরের মার্চ থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। ফলে দুই জায়গায় তাঁকে অফিসের কাজ পরিচালনা করতে হয়। কিন্তু চুঁচুড়ার অফিসের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানানো হয়েছে বলে খবর। অফিসের এই সমস্যা সমাধানের জন্য বাড়ির মালিককেও বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। 

আরও পড়ুন: ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

বাড়ির মালিক সোনালী পালের দাবি, দোতলার ছাদের একটি অংশ অনেকটা চাতালের মতো হয়ে যাওয়ায় সেখানে বৃষ্টির জল জমে থাকছে। সেই জল চুঁইয়েই নীচের ঘরে পড়ছে। রোদ উঠলেও ছাদে জমে থাকা জল বেরোতে সময় লাগায় ঘরের ভিতর জল পড়া বন্ধ হচ্ছে না। তিনি জানিয়েছেন, ছাদের সমস্যা মেরামতের ব্যবস্থা করা হবে। একসময় ওই বাড়িতে আরও কয়েকটি সরকারি অফিস চললেও সেগুলি পরে অন্যত্র চলে গিয়েছে। বাড়ির মালিকের দাবি, প্রায় দেড় বছর আগেই সংশ্লিষ্ট দফতরকে অন্য জায়গায় চলে যাওয়ার কথা বলা হয়েছিল। অন্যদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সরকারি অফিসের পরিকাঠামোর দিকে দীর্ঘদিন ধরে নজর দেওয়া হয়নি। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ করে অফিসটির পরিকাঠামোগত সমস্যা মেরামতের দাবি জানিয়েছেন তিনি।

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে