শ্রীরামপুরের বিধায়কের নামে ভুয়ো অ্যকাউন্ট খুলে টাকা হাতানোর অভিযোগ,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধায়কের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগে শোরগোল শ্রীরামপুর। হুগলি জেলার শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের অভিযোগ বেশ কিছুদিন আগেই তাঁর নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকেই বিধায়কের অনুগামী ও পরিচিতদের কাছে মেসেজ পাঠানো হয়।চাওয়া হয় মোটা অঙ্কের টাকা।টাকা না দিলে হুমকিও দেওয়া হচ্ছে।অবিলম্বে তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিধায়ক সুদীপ্ত রায়।

অভিযোগ পেতেই তদন্তে নেমেছে লালবাজার হেড কোয়ার্টার।খোদ বিধায়কের নাম করে প্রতারণার চেষ্টায় হতবাক তৃণমূল কর্মীরাও।ইতিমধ্যেই রিষড়ার এক ব্যক্তি ৯ হাজার টাকা দিয়ে মাথায় হাত দিয়ে বসেছেন।তবে খুব সতর্ক অবস্থানে রয়েছে ঘাসফুল শিবির।এক তৃণমূল কর্মী জানিয়েছেন,ওই ভুয়ো অ্যাকাউন্টে বিধায়কের নাম ও ছবি ব্যবহার করে টাকার জন্য রীতিমত চাপ দেওয়া হচ্ছে।এমনকী টাকা না দিলে ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে।বিধায়কের আপ্তসহায়ক ইতিমধ্যেই লিখিতভাবে ফেসবুক কতৃপক্ষকে অভিযোগ জানিয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম শাখা বিধায়কের এই ফেসবুক অ্যাকাউন্ট কোথা থেকে কীভাবে নকল করে তৈরি করা হয়েছে তার অনুসন্ধান শুরু করেছে। ইতিমধ্যেই বিধায়ককে সাইবার ক্রাইম শাখার পক্ষ থেকে এই ঘটনা জানিয়ে দলের কর্মী ও অনুরাগীদের বার্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিষয়টি বিধায়ক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে লিখিতভাবে জানাবেন খুব শীঘ্রই।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে অনলাইনে প্রতারণার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সাংবাদিক সম্মেলন করে জানান কলকাতার এক দম্পতি অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে কোটি টাকারও বেশি নগদ গায়েব হয়ে যায়। সেই টাকা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যে প্রতারকদের কাছে পৌঁছে যায়।

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট