Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এ যেন রক্ষকই ভক্ষক! বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণ খোদ পুলিশকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: যেই পুলিশের উপর সমস্ত সুরক্ষার দায়িত্ব থাকে, সেই পুলিশই কিনা করছে অপহরণ। এমনই একটি ঘটনা ঘটেছে হুগলির বৈদ্যবাটি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকেও।

পুলিশ সূত্রে খবর, তারক ভৌমিক বৈদ্যবাটির পদ্মাবতী কলোনির বাসিন্দা। দিল্লি রোডের কাছে তাঁর চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার ভোরেও দোকান খুলেছিলেন। তখনই একটা গাড়ি এসে থামে দোকানের সামনে। তারক ভেবেছিলেন কোনও খদ্দের এসেছেন। তিনি আপ্যায়নের জন্য় এগিয়ে যান। সেই সুযোগেই কয়েকজন তাঁকে ধরে তুলে নেয় গাড়িতে।

কিছুক্ষণের মধ্যেই ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায় তারকের বাড়িতে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে তারকের পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। রাতে ফের মুক্তিপণ চেয়ে ফোন যায় তারকের পরিবারের লোকজনের কাছে। পুলিশ তৈরিই ছিল। সেই ফোনের লোকেশান দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত অশোক দাস চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। বাড়ি শেওরাফুলিতে। ওই এলাকারই রাজার বাগান থেকে অপহৃত ব্যবসায়ীকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ইতিমধ্য়েই অভিযুক্ত অশোকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। কেন অপহরণ করলেন ওই পুলিশকর্মী, তার কারণ খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বৈদ্য়বাটিতে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তাঁরা বলছেন, ‘রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে তো বেঁচে থাকাই মুশকিল।’ পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে অপহৃত বৃদ্ধের ছেলে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়। এই নিয়েও এলাকায় জল্পনা তুঙ্গে।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত