দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব’,শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কল্যাণ

নিজস্ব প্রতিনিধি : সামনের বছর বিধানসভা ভোট। শুভেন্দুর মেয়াদ বাকি রয়েছে মাত্র ১ বছর। ২০২৬ বিধানসভায় মাটি আকঁড়ে ধরতে চাইবে শুভেন্দু অধিকারী।এমন আবহে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কল্যাণ। শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নিয়ে চাঁচাছোলা মন্তব্য করলেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ।বিরোধী দলনেতাকে নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব।পালাবার পথ নেই।তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন তিনি।’

এই নিয়ে কল্যাণ জানান,’উনি হাইকোর্টের আর্শীবাদ পেয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর বড় বড় কথা বলছেন। না হলে এতদিন ওর জেলেখানাতে থাকার কথা ছিল, জেলখানাতেই থাকত।এভাবে কখনও নেতা হওয়া যায় না।যে প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হয়। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেয় তারা।২০২৬ এ মানুষ এদের শিক্ষা দেবে।’

একইসঙ্গে কল্যাণ আরও জানান,প্রচারের আলো কিনা জানিনা সব সময় নেগেটিভ কথা বলতে ভালোবাসে শুভেন্দু।একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেয়।বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে কে সভাপতি হবে তার লড়াই আছে। ও আর এস এস এর কাছে একটু বড় নেতা হয়ে দেখাতে চাইছে।দিল্লিতে অনেক বিজেপির বড় বড় নেতা শুভেন্দু কে পছন্দ করছে না।

এই প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘পবিত্র দোলের দিন এই ধরণের প্রশ্নের উত্তর দিতে চাই না। যিনি বলছেন তার দলের সু্প্রিমোকে নন্দীগ্রামে আমি হারিয়েছি। এদের অস্তিত্ব অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এই ধরণের মন্তব্য করছেন। সময় এলে জবাব দেবে মানুষ।’

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালিতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ