হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু গৃহবধূর

গর্ভপাত করাতে দ্বারস্থ হয়েছিলেন এক হাতুড়ে ডাক্তারের। সেই হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল ওই বধূর। ঘটনাটি ঘটেছে দেগঙ্গায় ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনাকাঙ্খিত গর্ভধারণ হওয়ায় চিন্তায় পড়েছিলেন গৃহবধূ। গর্ভপাত করাতে দ্বারস্থ হয়েছিলেন এক হাতুড়ে ডাক্তারের। সেই হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল ওই বধূর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সুন্দেপুকুর এলাকায়। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে অসন্তোষ জমাট বাঁধে এলাকায়। এরপরই দোষীদের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে ২৫ বছর বয়সী ওই মৃত গৃহবধূর বাড়ি বাদুড়িয়ার গোখনা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই বধূ চার মাসের গর্ভবতী ছিলেন। তাঁর স্বামী তামিলনাড়ুতে থাকেন কর্মসূত্রে। তাঁর একটি সন্তানও রয়েছে। সম্প্রতি ফের অন্তসত্ত্বা হয়ে পড়ায় গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন তিনি। সেই উদ্দেশ্যে যোগাযোগ হয় এক মহিলার সঙ্গে। সেই মহিলাই সুন্দেপুকুর এলাকার এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যান ওই বধূকে।

ওই হাতুড়ে ডাক্তারের কাছে রবিবার সকালে গর্ভপাত করানোর পর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ। কিছুক্ষণের মধ্যেই চেম্বারেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন তাঁর আত্মীয় পরিজনরা। পলাতক দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের দাবি, হাতুড়ে ডাক্তারের ওই চেম্বারে দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে গর্ভপাত করানো হত। কোনও সরকারি ছাড়পত্র নেই ওই চেম্বারের।

ঘটনার পর থেকে পলাতক চেম্বারের মালিক। পাশাপাশি খোঁজ নেই গৃহবধূকে সঙ্গে নিয়ে ওই হাতুড়ের কাছে যাওয়া সেই মহিলারও। হাতুড়ে ডাক্তারকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই চেম্বারের সঙ্গে বাকি কারা যুক্ত সেবিষয়ে তথ্য সংগ্রহ করছে তদন্তকারীরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ