‘মা কবে ফিরবে?’ ছবি আঁকড়ে মায়ের ফেরার অপেক্ষায় শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি :  মায়ের ঘরে ফেরার অপেক্ষায় ২ বছরের শিশু। ধূপগুড়ির কুর্শামারীর এলাকার বাসিন্দা উন্নতি রায় বছর দুয়ের পুত্র সন্তানকে বাড়িতে রেখে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি। বাড়ির লোক অনেক খোঁজ করেও লাভ হয়নি। মায়ের জন্য খাওয়া দাওয়া ছেড়ে কেঁদেই চলেছে ছোট্ট শিশুটি। মায়ের একটি ছবি আকড়ে বসে রয়েছে সে। দু চোখ ভরা জল নিয়ে অপেক্ষায়, মা কখন আসবে।

জানা গিয়েছে, গত ১৪ মে বাড়ি থেকে বেরিয়ে ঘরে ফেরেনি ধূপগুড়ির কুর্শামারীর অন্তর্গত ময়নাগুড়ি থানার গৃহবধূ উন্নতি রায়। পাঁচবছর আগে এলাকার গোবিন্দ রায়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয় কৃষ্ণনগরের ধর্মতলা এলাকার উন্নতি রায়ের। তাদের দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। কিছুদিন আগে এই গৃহবধূ বাপের বাড়ি যান। এরপর আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর হদিশ পায়নি পরিবারের লোকজন। তাঁকে না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখানেই প্রশ্ন উঠছে, এই ঘটনার সঙ্গে কী কোনওভাবে পরকীয়া সম্পর্ক জড়িত? নাকি বড় কোনও বিপদে পড়েছে সে? ছোট্টো ছেলেকে বাড়িতে রেখে কীভাবে চলে গেল?

পরিবারের দাবি, রিল ও ভিডিও বানাত উন্নতি। মাঝে মধ্যেই সেই রিল বানানো নিয়ে ব্যস্ত থাকত উন্নতি। মা না থাকায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়ছেন স্বামী গোবিন্দ রায়। কাজে যাবেন নাকি ছেলেকে দেখবেন সেই নিয়ে ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তাঁরা। মায়ের ছবির দিকে উদাস হয়ে তাকিয়ে সারাদিন বাড়ির লোকজনদের প্রশ্ন করেই চলেছে শিশুটি, মা কবে ফিরবে?

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ