হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু করার প্রস্তুতি শুরু করছে রেল। সেই কাজের জন্য ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং কাজ হবে। এর জেরে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত হাওড়া ডিভিশনের বহু দূরপাল্লার ট্রেনের চলাচলে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক ইএমইউ লোকাল ট্রেন।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ে একাধিক ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছি বা শালিমার স্টেশন থেকে ছাড়বে। আবার বহু ট্রেনের গন্তব্যও হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি বা শালিমারেই শেষ হবে। যাত্রীদের সেই অনুযায়ী যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পূর্ব রেল। প্রভাব পড়ছে গীতাঞ্জলি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, কোরোমণ্ডল এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, ক্রিয়া যোগ এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, চেন্নাই মেল, দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের উপর। বিভিন্ন দিনে ট্রেনগুলির যাত্রা শুরুর ও শেষ হওয়ার স্টেশন বদলানো হয়েছে।  এছাড়াও ২৬ ও ২৭ জুলাই হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়গপুর, হাওড়া-আমতা, হাওড়া-মেচেদা, হাওড়া-পাঁশকুড়া রুটের মোট ১৬টি ইএমইউ লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। রেল জানিয়েছে, শালিমার থেকে ছাড়া ট্রেনগুলি হাওড়ার নির্ধারিত সময়েই ছাড়বে।

১৬টি বাতিল ট্রেন

৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর গ্যালোপিং লোকাল, ৩৮৭০৩ হাওড়া-খড়াপুর লোকাল ,৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল,৩৮৭০৫ হাওড়া-খজাপুর লোকাল ,৩৮৯০৩ হাওড়া-আমতা লোকাল ,৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল ,৩৮৩০২,৩৮৩২১ হাওড়া-মেচেদা লোকাল ,৩৮৪৫৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল,মেচেদা-হাওড়া লোকাল, ৩৮৪০২পাঁশকুড়া-হাওড়া লোকাল ,৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া লোকাল ,৩৮৭০২ খড়াপুর-হাওড়া লোকাল, ৩৮৮০৮ মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল ,৩৮৭০৬ খড়াপুর-হাওড়া লোকাল ,৩৮৯০৪ আমতা-হাওড়া লোকাল, ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল, ৩৮৩২১ হাওড়া-মেচেদা লোকাল, ৩৮৪৫৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল

আরও পড়ুনঃ নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

অন্যদিকে, সাঁতরাগাছি থেকে ছাড়া ট্রেনগুলির ক্ষেত্রে সাঁতরাগাছি থেকেই নির্ধারিত সময়কে যাত্রার সময় হিসেবে ধরা হবে। যাত্রীদের স্টেশনে রওনা হওয়ার আগে ট্রেনের সর্বশেষ সূচি যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে পূর্ব রেল।

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ