প্রথম ১০’র মেধা তালিকায় জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ২২ জন, সাফল্যে খুশি শিক্ষকরা

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় প্রথম ১০ জনের মেধা তালিকায় এই স্কুল থেকে জায়গা করে নিয়েছে ২১ জন পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় চমকপ্রদ ফল করেছে জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের পড়ুয়ারা। প্রথম ১০ জনের মেধা তালিকায় এই স্কুল থেকে জায়গা করে নিয়েছে ২১ জন পড়ুয়া। ছাত্র ছাত্রীদের এমন সাফল্যের পেছনে রয়েছে বিশেষ কারণ। কী সেই কারণ তা জানতে চাইলে এক সংবাদমাধ্যমকে ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রদের আলাদাভাবে প্রস্তুতি দেওয়া হত স্কুলের পড়ুয়াদের। পিংলা থানার জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের (Jalchak Nateswari Netaji Vidyayatan) প্রধান শিক্ষক বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের শিক্ষকেরা আলাদাভাবে ছাত্রদের বিশেষ ক্লাস নিতেন। বিজ্ঞান বিভাগের উপর বিশেষ জোর দেওয়া হত।”

মেধা তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পিংলা থানার জলচক নটেশ্বরী বিদ্যায়তনের একাধিক পড়ুয়া জায়গা করে নিয়েছে। এই স্কুলের ছাত্র সায়নদীপ সামন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। ৪৯৬ নম্বর পেয়ে এই স্কুলেরই পড়ুয়া যৌথ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানের তালিকায় উঠে এসেছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের তিন কৃতি, সৌম্যদীপ মণ্ডল, প্রিতম মিদ্যা ও কিংশুক রায়। পঞ্চম স্থানে এই স্কুলের কোনও পড়ুয়া না থাকলেও ৪৯৩ নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছে শ্রীকৃষ্ণ সামন্ত। ৪৯২ নম্বর পেয়ে যৌথভাবে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে এই স্কুলের পিঙ্কি খাতুন, শান্তনু পাল এবং প্রতীক মণ্ডল উঠে এসেছে।

অষ্টম স্থানের যৌথ তালিকায় জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের শর্মিষ্ঠা ঘোড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাহু, সাহেব দাস অধিকারী, সৈকত রায়রা জায়গা করে নিয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৯১। ৪৯০ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে শতস্মিত মহাপাত্র, অমিয় শাসমল। আর দশম স্থানে রয়েছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের শৈলেশ জানা, পবিত্র বেরা, আকাশ ঘোষ, সৌম্যদীপ কারন এবং শুভজিৎ শাসমল। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯। সব মিলিয়ে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মোট ২২ জন পড়ুয়া। পড়ুয়াদের এমন সাফল্যে স্বাভাবিকভাবে খুশি শিক্ষক ও শিক্ষিকারা।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে