এবারের উচ্চমাধ্যমিকে প্রথম দশে ২৭২ জন, পাশের হার ৮৮.৪৪ শতাংশ

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে রয়েছে ২৭২ জন।  পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এ বছর উচ্চমাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে শুক্রবার। এদিন সকাল ১১টায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে রয়েছে ২৭২ জন।  পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লাখ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৩৮ জন।

একনজরে প্রথম দশের তালিকা

২০২২ সালে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে, অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৫০০’র মধ্যে ৪৯৮।  ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে অদিশা।  কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা।

দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। ৯৯.৪ শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছে সায়নদীপ। পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা সায়নদীপ। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনিকের ছাত্র সে।

তৃতীয় হয়েছে চার জন। ৪৯৬ নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় স্থান দখল করেছে রোহিন সেন, সোহম দাস, অভীক দাস এবং পরিচয় পারি। তারা ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। কলকাতার পাঠ ভবনের ছাত্র রোহিন। সোহম দাস হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র। অভীক দাস পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের পড়ুয়া। পরিচয় পারি পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনিকের পড়ুয়া।

চতুর্থ হয়েছে ৮ জন, ৪৯৫ পেয়েছে তারা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, হুগলির পড়ুয়া চতুর্থ স্থানাধিকারীরা। ৯৯ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে যারা তারা হল, সৌম্যদীপ মণ্ডল, (পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনিক)। কিংশুক রায়, (পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনিকের পড়ুয়া)। প্রীতম মিদ্যা, (পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনিকের পড়ুয়া। অর্পিতা মণ্ডল, (বাঁকুড়া জেলার পাথরমোড়া হাইস্কুলের ছাত্রী)। অনুষ্কা ভট্টাচার্য, (কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী)। তিতলি ব্যানার্জী, (হুগলির আরামবাগ গার্লস হাইস্কুল)। আনন্দরুপা মুখার্জী, (হুগলির রহিমপুর নবগ্রাম হাই স্কুলের ছাত্রী)। নিতীশ কুমার হালদার, (হুগলি ব্রাঞ্চ স্কুল)।

পঞ্চম হয়েছে ১১ জন, ৪৯৪ পেয়ে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, কোচবিহারের পড়ুয়া তারা।

ষষ্ঠ হয়েছে ৩২ জন, ৪৯৩ পেয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলা থেকে এসেছে তারা।

সপ্তম হয়েছে ৩৭ জন। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলার পড়ুয়া তারা।

অষ্টম হয়েছে ৫৫ জন। কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, মালদহ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার পড়ুয়া তারা।

নবম হয়েছে ৫৪ জন, ৪৯০ পেয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগনা,  বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দুই মেদিনীপুর, কলকাতা, দুই দিনাজপুর-সহ বিভিন্ন জেলার পড়ুয়া তারা।

দশম হয়েছে ৬৯ জন, ৪৮৯ পেয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, পুরুলিয়া-সহ বিভিন্ন জেলার পড়ুয়া তারা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’