Loading live market data...
Loading active stocks...
Connecting...

গরমে অসুস্থ, হাসপাতালের বেডে বসে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

প্রচণ্ড গরমের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকের স্কুলে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরমের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের স্কুলে এই ঘটনা ঘটেছে। অসুস্থ ছাত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর পর হাসপাতালে বসে হাতে স্যালাইন নিয়েই পরীক্ষা দেয় ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক হাই স্কুলের ওই (Tamluk High School) ছাত্রীর নাম সায়নিকা চক্রবর্তী। সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার ছিল সংস্কৃত পরীক্ষা। এদিন সেই পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। অসুস্থ হয়ে  পড়ার পর ওই পরীক্ষার্থীকে প্রথমে তমলুক হাইস্কুলে থাকা মেডিকেল টিম চিকিৎসা করে। কিন্তু অবস্থার অবনতি হলে, তাকে দ্রুত তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। প্রচণ্ড গরমেএ জেরে সায়নিকা অসুস্থ হয়ে পড়ে বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। একটা বছর কেরিয়ার থেকে নষ্ট করতে অপারগ ওই ছাত্রী। তাই একটু সুস্থ হওয়ার পরই হাসপাতালে বসেই পরীক্ষা দিতে শুরু করে সে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ওই ছাত্রীকে পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সায়নিকার স্কুলের তরফে জানানো হয়, সংসদের নির্দেশিকা মেনে স্কুলের মধ্যে পানীয় জল, ওষুধ, মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হয়েছিল। বিদ্যুৎও ছিল। কিন্তু পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা দিতে দিতে জ্ঞান হারায় সায়নিকা। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করে তমলুক হাই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফেই তড়িঘড়ি তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্যালাইন নেওয়ার পরই কিছুটা সুস্থ বোধ করায় পরীক্ষা সম্পূর্ণ করার আবেদন জানায় ওই ছাত্রী। এর পর হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম