Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিয়াচকে বিপুল বোমা উদ্ধার, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ফের বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল মালদহ জেলার কালিয়াচক থেকে। কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার উমাকান্তটোলা থেকে বোমা উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল মালদহ জেলার কালিয়াচক থেকে। কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার উমাকান্তটোলা থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের আধিকারিকরা।

বৃহস্পতিবার সকালে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গত কয়েকদিনের মধ্যে কালিয়াচক এবং বৈষ্ণবগর থানা এলাকায় বিভিন্ন আমবাগান থেকে পরপর বোমা উদ্ধারের ঘটনা নিয়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। যদিও কারা এইসব পরিত্যক্ত জঙ্গলে বোমা মজুত করে রাখছে সে ব্যাপারে এখনও পরিষ্কার করে জানা যায়নি। এদিন সকালে কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার উমাকান্তটোলা  থেকে প্লাস্টিকের দুটি ড্রাম ভর্তি প্রায় ২৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  এদিন সকালে কিছু মানুষ উমাকান্তটোলার বাঁশবাগান দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দুটি জার দেখতে পায়। এবং সেখান থেকেই তাজা বোমাগুলি উদ্ধার হয়। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের আধিকারিকরা। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

উল্লেখ্য,  এর আগে মালদার কালিয়াচক থানার খাস চাঁদপুর দাসপাড়া এলাকা থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। গত রবিবার কালিয়াচকের একটি আম বাগানে খেলার সময় বল ভেবে বোমা ধরে বিস্ফোরণে পাঁচ জন বালক জখম হয়েছিল। তারপর থেকেই তৎপরতার সঙ্গে একের পর এক বোমা উদ্ধার করছেন তদন্তকারীরা।

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের