কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী , ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যা নামতেই আচমকা কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড। বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়নারা উপস্থিত। এলাকার বাসিন্দাদের বুঝে ওঠার আগেই ঘটছিল সব ঘটনা। পরে সূত্র মারফত জানা যায়, আজ, রবিবার রাতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে যাওয়ার কথা রয়েছে মমতার। নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয় বারুইপুর। দফায় দফায় চলে উত্তেজনা। রেল অবরোধ, সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় বারুইপুর পুলিশ জেলার এসপির নেতৃত্বে বিশাল টিম। পরে গ্রেফতার করা হয় এই ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। কিন্তু ক্ষুব্ধ জনতা পিটিয়ে খুন করে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রজিৎ তাঁতিকে। সেই ঘটনাতেই এবার পথে নামছিলেন মমতা। ইতিমধ্যেই ওই নাবালিকার বাবার সঙ্গে কথা হয়েছে তৃণমূলনেত্রীর। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, এদিন রাতেই বারুইপুরে ওই নাবালিকার বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই কালীঘাটে তৃণমূলনেত্রীর বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।

আরও পডুন: জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

যদিও কলকাতা পুলিশের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি এখনও পর্যন্ত। এদিকে তৃণমূলনেত্রীর বাড়িতে পুলিশের বাড়তি নিরাপত্তা দেখে ঘটনাস্থলে পৌঁছেছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, দোলা সেন, উপাসনা চট্টোপাধ্যায়রা। গতকাল, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১১ বছরের ওই নাবালিকা। রবিবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে সকালে থেকে বারুইপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের বিরুদ্ধে। কুলপি রোডে নাবালিকার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। গোটা পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোন করেন ওই নাবালিকার বাবাকে। আগামী মঙ্গলবার ভবানী ভবনে তাকে দেখা করতে আসতে বলেন। শুভেন্দুর ফোনের পরেই তৎপরতা আরও বাড়িয়ে দেয় বারুইপুর জেলা পুলিশ। ঘটনার তদন্তে এসপির নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে। বারুইপুরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত আজ, শনিবার রাতেই হয়ে গিয়েছে। তার পরে কাঁটাপুকুর মর্গ থেকে নাবালিকার দেহ নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুরের বাড়িতে।

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী , ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী