Loading live market data...
Loading active stocks...
Connecting...

কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ঘট বিসর্জন ও ভাসানে জনপ্লাবন

Share:

সুব্রত রায়, কৃষ্ণনগর

ফের এক বছরের অপেক্ষা। বুধবার সকাল থেকেই মন খারাপ ছিল কৃষ্ণনগরবাসীর। কেননা, বাপের বাড়ি ছেড়ে পতিগৃহে ফিরে যাচ্ছেন জগদ্ধাত্রী। বাড়ির মেয়েকে বিদায় জানাতে কারও মন চাইছিল না। কিন্তু কীই করা যাবে? বিদায় তো দিতেই হবে। আর সেই বিদায় যাত্রায় জনপ্লাবনে ভেসে গেল কৃষ্ণনগর শহর। সকাল থেকে বিকেল পর্যন্ত চলল ঘট বিসর্জনের পালা। আর সন্ধে থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। আর ওই বর্ণময় বিসর্জন দেখার জন্য শুধু কৃষ্ণনগরই নয়, আশেপাশের এলাকা থেকেই ভিড় করেছেন দর্শনার্থীরা। আর সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। ঘট বিসর্জন পর্ব শান্তিতে মিটে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন জেলা পুলিশের কর্তারা।

জগদ্ধাত্রী পুজোর সঙ্গে যেমন জড়িয়ে চন্দননগরের নাম, তেমনই কৃষ্ণনগরের নাম। চলতি বছর রাজা কৃষ্ণচন্দ্রের নামাঙ্কিত শহরে পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন রেকর্ড সংখ্যক মানুষ। ঝবুধবার সকাল থেকই শুরু হয়েছিল ঘট বিসর্জন। বেলা গড়াবার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভিড়। বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো কমিটিগুলি ঘট বিসর্জনেও বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিল। আর সেই শোভাযাত্রা তাক লাগিয়ে দিয়েছে সব্বাইকে। কৃষ্ণনগরের আর এন টেগোর রোড, পোস্ট অফিস মোড় জনারণ্যে পরিণত হয়। প্রশাসনের নির্দেশ মতো শোভাযাত্রাগুলি শহরের নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করার পর জলঙ্গী নদীর দিকে অগ্রসর হয়।

ঘট বিসর্জন ও ভাসানকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার মোড়কে কৃষ্ণনগরকে মুড়ে ফেলেছে পুলিশ। নিরাপত্তার কারণে শহরের বুকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সম্পূর্ণভাবে আটকে দেওয়া একাধিক রাস্তাকে। নাগরিক নিরাপত্তার কথা ভেবে বাড়তি বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তেমনই নজরদারির জন্য থাকছে সিসি ক্যামেরা এবং ড্রোন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমা নিরঞ্জন করা হবে কদমতলা ঘাটে। প্রতিমা নিরঞ্জনের জন্য বারোয়ারি পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। বুড়ি মা-সহ বিশেষ কিছু প্রতিমার জন্য প্রথম বার পরীক্ষামূলক ভাবে ‘গ্রিন করিডর’-এর ব্যবস্থা করছে পুলিশ।

 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর