আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবান্নের অদূরে তুমুল দুর্ভোগ! মন্দিরতলায় মালবোঝাই কন্টেনার উল্টে বন্ধ গাড়ি চলাচল

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নবান্নের অদূরে তুমুল দুর্ভোগ! মন্দিরতলা বাসস্ট্যান্ডে মালবোঝাই কন্টেনার উল্টে বিপত্তি! এই ঘটনার জেরে বন্ধ মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা আসার রাস্তা। বন্ধ যান চলাচল। যার ফলে সকাল থেকে বিভিন্ন স্কুল ও অফিসের পুলকার, বাস, মিনিবাস কিছুই চলাচল করতে পারছে না। অফিস টাইমে এমন বিপত্তি হওয়ায় নাজেহাল নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রের খবর, একটি ট্রেলার থেকে কন্টেনার স্লিপ করে রাস্তায় পড়ে যাওয়া তেই এই দুর্ভোগ ঘটেছে।

জানা গিয়েছে, আজ সকালে শালিমার থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটি ট্রেলার। তাতেই বোঝাই করা ছিল কন্টেনারটি। আজ ভোর সাড়ে চারটে নাগাদ শালিমার থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে নবান্নের সামনে দ্বিতীয় হুগলি সেতু ধরে জিটি রোডে মেশার কথা ছিল ট্রেলারটির, কিন্তু ট্রেলার টির চালক ভুলবশতঃ সেই রাস্তা না ধরে মন্দিরতলার রাস্তা ধরে ফেলেন। আর মন্দিরতলা বাসস্ট্যান্ডে আসা মাত্রই কোনভাবে কন্টেনারটি ট্রেলার থেকে স্লিপ করে পড়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা।

প্রথমে ক্রেনে আনা হয় কন্টেনারটি তুলতে। কিন্তু সেই ক্রেনে কন্টেনারটি তোলা সম্ভব হয়নি। পরে আরও দুটি ক্রেন আনা হয়। অনেক চেষ্টা চলছে কন্টেনারটি তোলার জন্যে। কিন্তু বেলা ১০ টা পর্যন্তও ভারী কন্টেনারটি তোলা সম্ভব হয়নি। এদিকে মন্দিরতলা রাস্তা যথেষ্ট ব্যস্ত এলাকা। কন্টেনার পড়ে যাওয়ায় পরপর দাঁড়িয়ে পড়েছে সমস্ত যানবাহন।

Published by:

Share Link:

More Releted News:

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ