পুকুরে ভাসছে প্লাস্টিক মোড়া টুকরো টুকরো দেহাংশ, বারাসাতে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- পুকুরে ভাসছে রাশি রাশি প্লাস্টিক। গত দু’দিন ধরে জলে ভাসা প্লাস্টিকের থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে প্লাস্টিক উদ্ধার করে খুলে দেখতেই চোখ কপালে ওঠে তদন্তকারী আধিকারিকদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল এলাকায়। রবিবার পুকুরটি থেকে ৩টি প্যাকেট উদ্ধার হয়েছে। যেখান থেকে পাওয়া গিয়েছে দেহাংশ।

স্থানীয় সূত্রে খবর, গত ৩ থেকে ৪ দিন ধরেই পুকুরে ভাসছিল কিছু প্লাস্টিক। শনিবার থেকেই সেই প্লাস্টিকগুলি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকা জুড়ে। শনিবার রাতেই স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। রাতে একটি প্যাকেটে দেহাংশ পাওয়া গিয়েছিল। রবিবার ফের সেখানে যান তদন্তকারীরা। নতুন করে আরও ৩টি প্যাকেট উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রতিটি প্যাকেটেই দেহাংশ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা সাহেব পাল বলেন, ‘পুকুরের আশেপাশে কোনও সিসি টিভি ক্যামেরা নেই। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি অন্তত বসানো উচিত ছিল।পুকুরটি ঘন জনবসতিপূর্ণ এলাকায়। সেখানে কে বা কারা এই দেহ ফেলে গেল? দেহটি কার? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, কার দেহ তা এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর