ভাইরাল ভিডিও পুরনো, AI তত্ত্ব থেকে সরে এসে নতুন দাবি হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংখ্যালঘুদের ‘মসিহা’ বলে দাবি করতেন, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে। মুর্শিদাবাদের সংখ্যালঘুরা খুঁজে পাচ্ছেন তাঁকে। এমনটাই অভিযোগ। কারণ কী? রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূলের তরফে প্রকাশ করা একটি ভিডিও-র জন্যই এখন পিঠ বাঁচাতে লুকিয়ে বেড়াচ্ছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। আর সেই ভিডিও যে সত্য তা কার্যত স্বীকার করে নিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কিন্তু তার পিছনেও দিয়েছেন যুক্তি। কী ছিল সেই ভিডিওতে? তৃণমূলের তরফে প্রকাশ করা ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, ‘যে কোনও মূল্যে মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। আমি অন্তত ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসন পাব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার। বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে তাতে আমি নিশ্চিত ৮০ থেকে ৯০টা আসন পাবই।’

আরও পড়ুন: ‘একলা চলো রে’, হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে নির্বাচনে একা লড়াইয়ের সিদ্ধান্ত AIMIM-র

হুমায়ুনের এই বক্তব্যই এখন ভাইরাল। যদিও সেই ভিডিও ভুয়ো, এআই দিয়ে বানানো বলে গতকাল, বৃহস্পতিবার বেকায়দায় পড়ে বলেছিলেন তিনি। আজ, শুক্রবার সেই অবস্থান বদল করে নতুন যুক্তি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। এদিন ভাইরাল ভিডিও প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, ‘যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটা ১৯ ডিসেম্বরের। আর আমি দল ঘোষণা করেছি ২২ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। মার্চ মাসে চিহ্ন পেয়েছি। ৩০ মার্চ থেকে মনোনয়ন পেশ করছি। এই ভিডিও আমার দলের কোনও ক্ষতি করবে না।’ হুমায়ুনের ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁর সঙ্গ ত্যাগ করেছে আসাউদ্দিন ওয়াইসির দল মিম। জানা গিয়েছে, শুক্রবার ইসলামপুরে হুমায়ুন কবীর ও আসাউদ্দিন ওয়াইসির যৌথভাবে একটি জনসভা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার হুমায়ুন কবীরের একটি ভিডিও পুরো পরিস্থিতির বদল করে দেয়। তারপরেই আসন্ন নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে একত্রে লড়াই করার সিদ্ধান্ত বাতিল করেছে আসাউদ্দিন ওয়াইসির দল। জোট ভেঙে ‘একলা চল রে’ সিদ্ধান্ত নিয়েছেন ওয়াইসি।

এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, ‘মিম নিজের থেকেই এসেছিল আমার কাছে। ওনারা জোট ভাঙতে চাইলে, আমার কিছু বলার নেই। ওনাদের ব্যবহার করে কিছু করিনি আমরা। এর বেশি কিছু বলব না।’

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়