‘একলা চলো রে’, হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে নির্বাচনে একা লড়াইয়ের সিদ্ধান্ত AIMIM-র

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন আসাউদ্দিন ওয়াইসি। নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবীর। তাঁর ভিডিও ভাইরাল হতেই জোট ভেঙ্গে আসন্ন নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আসাউদ্দিন ওয়াইসির পার্টি AIMIM। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় জোট ভাঙার কথা ঘোষণা করা হয়েছে। এরপরেই কিছুটা হলেও চাপে হুমায়ুন কবীর। তবে এই নিয়ে মন্তব্য করতে নারাজ তিনি।

জানা গিয়েছে, শুক্রবার ইসলামপুরে হুমায়ুন কবীর ও আসাউদ্দিন ওয়াইসির যৌথভাবে একটি জনসভা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার হুমায়ুন কবীরের একটি ভিডিও পুরো পরিস্থিতির বদল করে দেয়। তারপরেই আসন্ন নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে একত্রে লড়াই করার সিদ্ধান্ত বাতিল করে আসাউদ্দিন ওয়াইসির দল। জোট ভেঙে ‘একলা চল রে’ সিদ্ধান্ত নিলেন ওয়াইসি। বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয় হুমায়ুনের। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। সেখানে হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান। তার জন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথাও হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে। যদিও ওই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে বাংলা ডিজিটাল। আর এই ভিডিও ফাঁস হতেই ভাঙনের মুখে পড়ল সদ্যোজাত দলটি। ভোটের মুখে আজ, বৃহস্পতিবার আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের একাধিক নেতা।

 হুমায়ুন কবীর বরাবরই বিতর্কিত নেতা। এবার অভিযোগ উঠেছে, বিজেপির হয়ে কাজ করছেন। তাও আবার বিধানসভা নির্বাচনে মুখে। ওই ভিডিও’য় শোনা যায়, হুমায়ুন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাহায্য করার জন্য ১০০০ কোটি টাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে চাইছেন। প্রকাশ্যে আসা ভিডিও-টি কোনও এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, ‘যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। এরপরেই জোট ভাঙার সিদ্ধান্ত ওয়াইসির। মিমের পক্ষ থেকে বলা হয়েছে, হুমায়ুন কবীরের প্রকাশ করা তথ্যগুলো দেখিয়ে দিয়েছে যে বাংলার সংখ্যালঘুরা কতটা খারাপ অবস্থায় আছেন। এআইএমআইএম এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে সংখ্যালঘুদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজ থেকে এআইএমআইএম হুমায়ুন কবীরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার সংখ্যালঘুরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের জন্য কিছুই করা হয়নি। যেকোনও রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএম-এর নীতি হলো, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে আমাদের কোনো জোট থাকবে না।

 

 

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১