সুন্দরবনে জল সংকট মেটাতে বসানো হল কয়েকশো পাম্প

জল সংকট মেটাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বসানো হল ৩০ ফুট উচ্চতার কয়েকশো পানীয় জলের পাম্প। সুন্দরবনের ১০টি ব্লকে এই পাম্প বসানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল সংকট মেটাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বসানো হল ৩০ ফুট উচ্চতার কয়েকশো পানীয় জলের পাম্প। সুন্দরবনের ১০টি ব্লকে ৩০ ফুট উচ্চতার কয়েকশো পানীয় জলের পাম্প বসানো হয়েছে। এই পাম্প থেকে বিনামূল্যে পানীয় জল পাবেন সুন্দরবন অঞ্চলের কয়েক লক্ষ মানুষ।

প্রতিটি ব্লকের বেশকিছু জায়গায় ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। পাম্প থেকে আর্সেনিক মুক্ত পানীয় জল পেতে শুরু করেছেন গ্রামবাসীরা। বেশ কয়েক বছর ধরে আয়লা, আম্ফান, যশের মতো বড় ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত হয়েছে সুন্দরবনের মানুষ। সুন্দরবনবাসীর সবচেয়ে সমস্যায় পড়তে হত পানীয় জল নিয়ে। অপরিশোধিত জল খেয়ে বিভিন্ন সময় রোগে আক্রান্ত হতেন নবীন থেকে প্রবীণরা। উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা, কুলতলি, পাথরপ্রতিমা সহ বিস্তীর্ণ এলাকায় এবং উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ব্লকে গরম পড়তেই পানীয় জলের সমস্যায় জেরবার হচ্ছিলেন সাধারণ মানুষ। এবার এই পরিষেবার ফলে সেই সমস্যা থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করছেন তারা।

সম্প্রতি ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচীর দেওয়া হয়। গত দু’বছরে আম্ফান, যশ ও জাওয়াদ ঘূর্ণিঝড়ের দাপটে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ,  সন্দেশখালি ও হাসনাবাদ সহ একাধিক ব্লকের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ উদ্ভিদ নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে নদী সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় ভাঙন ক্রমশ বিশাল আকার ধারণ করছিল। আগামী কোনও ঘূর্ণিঝড়ে আর যাতে বিশাল ক্ষতির মুখে পড়তে না হয় সুন্দরবনের মানুষের। তাই ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচীর তৈরির এই উদ্যোগ নেওয়া হয়।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ