হাড়হিম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

রাগের বশে স্ত্রীকে কুপিয়ে খুন, বউমাকে বাঁচাতে মাকেও কোপানোর অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। এরপর ধারালো অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী দিনরাত মদ্যপ থাকেন। প্রতিবাদ করলেই অশান্তি। লেগেই ছিল পারিবারিক বিবাদ। রাগের বশে স্ত্রীকে কুপিয়ে খুন, বউমাকে বাঁচাতে মাকেও কোপানোর অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। এরপর ধারালো অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক। হাড়হিম ঘটনাটি ঘটেছে, আজ, রবিবার (২৩ জুলাই) সকালে ধূপগুড়ি মহকুমার ভেমটিয়া এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, মৃতের নাম রুক্সানা বেগম। তিনবছর আগে ধূপগুড়ির বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়ার জাহাঙ্গির আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। বিয়ের প্রথম দিকে সব ঠিকই ছিল। কিন্তু বিয়ের কিছু মাস পর থেকেই মদ খাওয়ার পরিমাণ বেড়ে যায় জাহাঙ্গিরের। দিনরাত নেশায় আচ্ছন্ন থাকত জাহাঙ্গির। একাধিক নেশা করত সে। তাতেই স্ত্রী রুক্সানার সঙ্গে ঝামেলা লেগেই থাকত তাঁর। প্রতিবাদ করলেই স্ত্রীকে মারধর করত সে। এমনকী প্রতিবেশীরা প্রতিবাদ করলেও তাঁদের মেরে ফেলার হুমকি দিত জাহাঙ্গির। এমনভাবেই রবিবার সকালে নেশা করে বাড়িতে ঢুকলে রুক্সানার সঙ্গে অশান্তি চরমে ওঠে জাহাঙ্গিরের। ঝগড়া চরমে উঠতেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দিতে থাকে যুবক।

যার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রুক্সানা। চিৎকার শুনে জাহাঙ্গিরের মা ছুটে আসেন। বউমাকে বাঁচাতে গিয়ে ছেলের কোপের শিকার হন জাহাঙ্গীরের মাও। তবে তিনি বেঁচে যান। তাঁর পায়ে গভীর আঘাত লেগেছে। চেঁচামেচি শুনে আসেন প্রতিবেশীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। রুক্সানার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের মাকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্রটি নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত জাহাঙ্গির। তবে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে এই খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ না কি, অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ