কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভায় কর্মীসংখ্যা ও বেতন বাবদ খরচের হিসেবে গরমিলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, পুরসভায় নির্দিষ্ট কর্মীসংখ্যার তুলনায় প্রতি মাসে বেতন ও মজুরি বাবদ বেশি পরিমাণ অর্থ বেরিয়ে গিয়েছে। সম্প্রতি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যার ফলে তৃণমূল জমানায় পুরসভার শেষ ১৬ বছরের নিয়োগ এখন আতশকাচের তলায়। ইতিমধ্যেই এই গরমিলের উৎস খুঁজে বের করতে পুরসভার বিশেষ কমিশনার সৌম্য ভট্টাচার্যের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ তদন্ত কমটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা পুরসভায় কর্মীসংখ্যা ও বেতন বাবদ খরচের হিসেব খতিয়ে দেখতে গিয়ে কর্তৃপক্ষের নজরে আসে, অস্থায়ী কর্মীদের কাজের নিরিখে যে পরিমাণ বেতন বা মজুরি হওয়ার কথা, তার তুলনায় বেশি অঙ্কের অর্থ কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে।

এই বিষয়ে অনেকে জানিয়েছেন, যে সব এজেন্সিগুলির মাধ্যমে পুরসভায় কর্মী নিয়োগ হয়েছে, তাতেই বেশি টাকা বেরিয়ে গিয়েছে, তার কোনও নির্দিষ্ট হিসেব নেই। তৃণমূল শাসনাধীনে পুরসভায় স্থায়ী পদে নিয়োগ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, এই এজেন্সিগুলির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হত। গত ১৬ বছর এমনই চলেছে। যাই হোক এখন, পুরসভার ওয়ার্ড অফিস, বিভিন্ন বিভাগীয় দফতর, পুরসভার অধীনস্থ প্রতিষ্ঠান এবং মূল ভবনের কর্মী সংক্রান্ত সমস্ত তথ্য তদন্তের আওতায় আনা হয়েছে। পুরসভার কোথায় কতজন স্থায়ী-অস্থায়ী কর্মী রয়েছেন, চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা কত, এজেন্সির মাধ্যমে কতজন নিযুক্ত হয়েছেন, সবটাই বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের ভিত্তিতে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিয়মিত অফিসে এসে তাঁরা ঠিকমত কাজ করছেন কিনা, খাতায় তাঁদের সই রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হবে।

পাশাপাশি বর্তমানে কতজন সরকারের অধীনে বেতন পান, কারা দৈনিক মজুরি পান এবং কারা বিভিন্ন ধরনের ভাতা পান, সবটা খতিয়ে দেখার জন্যে পৃথক তালিকা তৈরি করা হচ্ছে। সবটা তদন্ত কমিটির দল খতিয়ে দেখবে। বর্তমানে কলকাতা পুরসভায় স্থায়ীকর্মীর সংখ্যা ১৪ হাজার, অস্থায়ী কর্মীর সংখ্যা ১৬ হাজার, আর ১০০ দিনের প্রকল্পের জন্যে রয়েছেন বিপুল সংখ্যক কর্মী। তাই প্রথমে অস্থায়ী কর্মীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্মীর বাস্তব অস্তিত্ব, কাজের ধরন ও কর্মঘণ্টা যাচাই করা হবে। তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ নৃত্যশিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার