‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর এখন পরিবেশ বদলেছে। পুরনো সংস্কৃতি নেই পশ্চিমবঙ্গে। মাত্র এই কয়েকদিনেই রাজ্যে প্রায় ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। আরও আসবে, কারণ বাম ও তৃণমূলের নেতিবাচক সংস্কৃতি এখন নেই রাজ্যে। আজ, রবিবার গার্ডেনরিচের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাম-তৃণমূল রাজ্যটাকে পিছিয়ে দিয়েছিল। তাদের নেতিবাচক সংস্কৃতির জেরে উন্নয়ন হয়নি বাংলায়। তবে সেই নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে। বিনিয়োগ আসছে। মাত্র ১০০ দিনেই রাজ্যে ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আগামী দিনে আরও হবে। সরকার বদল হতেই বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে জমির কোনও সমস্যা হবে না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পূর্বতন সরকার কেন্দ্রীয় সরকারের কোনও দফতরের সঙ্গেই যৌথভাবে কাজ করতে চাইত না। জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো এবং কাঁচামালের মতো প্রয়োজনীয় সমস্ত রসদ থাকা সত্ত্বেও এই অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গ বছরের পর বছর ধরে পিছিয়ে পড়েছে। তবে এখন ডাবল ইঞ্জিন সরকার ফুল স্পিডে দৌড়চ্ছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘২০১৬ সালে রাজনাথ সিংহজি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন সীমান্তে নিরাপত্তার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েও পাননি তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজনাথজি। কিন্তু বিএসএফ-কে জমি দেননি তৎকালীন মুখ্যমন্ত্রী।’

আরও পডুন: কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

এদিন গার্ডেনরিচ থেকে অপারেশন সিন্দুর নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনা যেভাবে শত্রুপক্ষকে যোগ্য জবাব দিয়েছে এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের শক্তিতে দেশ সুরক্ষিত হয়েছে। তা বিশ্বের সামনে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী মোদির অনুপ্রেরণায় এবং প্রতিরক্ষামন্ত্রীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে ডিফেন্স সেক্টরের পরিচালক হয়ে উঠছে। স্বামী বিবেকানন্দের চরৈবতি চরৈবতি নীতিকে পাথেয় করে রাজনাথ সিংহয়ের নেতৃত্বে ভারতীয় সেনা আগামী দিনে গোটা বিশ্বের সামনে নতুন নেতৃত্বের নজির গড়বে।’

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

হাড়হিম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের