মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ফুটবলার। জাতীয় দলে খেলার স্বপ্ন অধরা রয়েই গেল পর্তুগালের উঠতি ফুটবলারের। পর্তুগালের ওয়েস্ট ব্রমের মিডফিল্ডার হিসেবে খেলতেন কুইভিন কাস্ত্রো। লিসবনে একটি প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠেই লুটিয়ে পড়ে সে। কিছু ভেবে ওঠার আগেই মারা যায় ২৫ বছর বয়সের এই পর্তুগিজ ফুটবলার। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

গতকাল, শনিবার (২২ আগস্ট) পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিরুদ্ধে প্রীতি ম্যাচটি খেলছিলেন কাস্ত্রো। খেলা চলাকালীন আচমকাই মাঠে পড়ে যান তিনি। চিকিৎসার জন্য ব্যবস্থা করার আগেই মাঠেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘হৃদয়বিদারক এই মুহূর্তে কুইভিনের পরিবার, বন্ধু-বান্ধব ও সংশ্লিষ্ট ক্লাবের প্রতি পর্তুগিজ ফুটবলের পক্ষ থেকে সমবেদনা জানানো হচ্ছে।’ শোকপ্রকাশ করেছে রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দা আমাদোরাও-র কর্তৃপক্ষ।

আরও পডুন: টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

২০২১ সালে ব্রিটিশ ক্লাব ওয়েস্ট ব্রমের অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর ক্লাবটির মূল দলেও খেলেছিলেন কাস্ত্রো। লিগ কাপে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে তাঁর পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে লোনে খেলেছেন তিনি। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন এই মিডফিল্ডার। কাস্ত্রোর অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত তাঁর প্রাক্তন ক্লাব ওয়েস্ট ব্রম।

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের