ফের জয়নগরে নৃশংস হত্যাকাণ্ড, স্ত্রীর গলা কেটে দিল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের জয়নগরে ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড। এবার এক মহিলাকে গলা কেটে  হত্যা।  শুক্রবার সকালে জয়নগরের হরিনারায়ণপুর এলাকা থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম অপর্ণা বৈদ্য।  দেহ উদ্ধারের পরেই বাসিন্দারা খবর দেয় জয়নগরের পুলিশকে । তারপরেই পুলিশ এসে উদ্ধার করে ওই মহিলার দেহ পাঠায় ময়নাতদন্তে। এই ঘটনা নিয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেহের বশেই স্ত্রীকে খুন করেছেন স্বামী পরিমল বৈদ্য। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তবে মাকে খুন করা নিয়ে  বাবার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে ছেলে। তার বয়ানের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অপর্ণার ছেলে পুলিশকে জানিয়েছে ,’মা-বাবার মধ্যে প্রায়ই  অশান্তি হতো। বাবা হুমকিও দিত।কয়েকবার মারধরও করেছে। তবে ঝগড়াঝাঁটি পরে মিটে যেত। বৃহস্পতিবার রাতে  বাবা- মায়ের মধ্যে অশান্তি হয়। এর পর শুক্রবার সকালে টিউশনের জন্য বাড়ি থেকে বেড়াতেই মায়ের গলা কাটা দেহ পড়ে থাকতে দেখে ।‘ পাশাপাশি এই ঘটনা নিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। প্রতিবেশীরা মৃতার স্বামীকেই দোষারোপ করেছে।

জানা গিয়েছে, জয়নগরের হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা  অপর্ণা বৈদ্য। ছাব্বিশ বছরের অপর্ণা ছেলেকে নিয়ে থাকতেন। স্বামী বছর কয়েক আগে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ফিরে আসেন স্ত্রী, ছেলের কাছে।  ঘরে ফিরে আসার পর থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য