স্বামীকে কুপিয়ে খুন, স্ত্রীর বিবস্ত্র দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার(South 24 Paraganas District) ভাঙড়ের(Bhangar Incident) চন্দনেশ্বর এলাকায়। বাড়ির ভিতর থেকেই উদ্ধার হয়েছে দম্পতির রক্তাক্ত মৃতদেহ(Murder Case)। স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই তাঁর শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। এদিকে মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি ওই ব্যক্তির স্ত্রী। স্বামীর দেহের কিছুটা দূরেই পড়ে ছিল স্ত্রীর অর্ধনগ্ন দেহ। স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে খুন হয়েছেন দম্পতি(Couple Death)। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ লিফটের নিচ থেকে উদ্ধার দেহ, তুমুল চাঞ্চল্য দুর্গাপুরে

জোড়া খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চন্দনেশ্বর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামী পেশায় ছিলেন একজন সবজি ব্যবসায়ী। মৃত দম্পতির ছেলের দাবি, ঘুম থেকে উঠে নিচের ঘরে এসে সে মা-বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে। বাড়ির দরজার ছিটকিনি ভাঙা ছিল। এরপরই ছুটে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনে সে। মা-বাবার খুনের নেপথ্যে কার বা কাদের হাত রয়েছে সেই বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি ছেলেটি।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে, মৃতের সংখ্যা একাধিক

মৃতদের আত্মীয়দের তরফ থেকে জানানো হয়েছে, দম্পতির মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না। ঘটনার দিন রাতেও এক আত্মীয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয় তাঁদের। স্বামী-স্ত্রী তখন একসঙ্গেই ছিলেন। তাঁদের আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না। বাইরে থেকে কেউ ঘরে ঢুকে তাঁদের খুন করে গিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। ঘটনার সময় দোতলার ঘরে একা ঘুমোচ্ছিল ছেলে। পরদিন সকালে মা-বাবার মৃতদেহ আবিষ্কার করে প্রতিবেশীদের খবর দেয় সে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের