পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার যুবক

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের (Killing) অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্ত্রী। কিন্তু পরিণতি হল ভয়ঙ্কর। পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের (Killing) অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত স্ত্রীর নাম উম্মে হানি। ৮ বছর আগে রবিউল নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তানও রয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রবিউল। কিন্তু স্বামীর এই বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি স্ত্রী উম্মে। রবিউলকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বলেন তিনি। কিন্তু স্বাম্মী স্ত্রীর কথায় কর্ণপাত না করে এই সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে থাকে। এই নিয়ে দু জনের মধ্যে নিত্য অপশান্তি লেগে থাকত। শুক্রবার রবিউল ও উম্মের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত রবিউল। মা কে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুর৫উ করে দেয় দুই সন্তান। তাদের কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতেই অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান, রবিউল পরকীয়ায় জড়িত ছিল, এ কথা সবার জানা। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে সবসময় অশান্তি লেগে থাকত। কিন্তু ও যে স্ত্রী খুন করবে সেটা কেউ ভাবতে পারেনি। মায়ের মৃত্যু এবং বাবার গ্রেফতারির মাঝে পড়ে অসহায় অবস্থা দুই শিশুর।

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা