ডেঙ্গুতে স্বামীর মৃত্যু, অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গুতে মৃত্যু স্বামীর। এদিকে শোকে পাথর স্ত্রী অ্যাসিড খেয়ে আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বেনালি গ্রামে। প্রায় এক সপ্তাহ জ্বরে ভুগছিলেন বিকাশ হালদার। রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পরে। মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। সেই শোকেই আত্মহত্যা করলেন স্ত্রী।

বগুলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী হিসাবে কর্মরত ছিলেন বিকাশ।  জ্বর এবং গলা ব্যথার উপসর্গ নিয়ে বগুলা হাসপাতালে ভর্তি হন। রক্তের নমুনা পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। তাঁকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।  রক্তে অনুচক্রিকার মাত্রা অস্বাভাবিক হারে কমতে থাকে। শেষে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।  বাড়িতে খবর পৌঁছলেই ভেঙে পড়েন স্ত্রী প্রীতি হালদার।

অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। তাঁকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার গভীর রাতে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।  তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অন্যদিকে বিকাশের মৃতদেহ গ্রামের বাড়ি থেকে বগুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তাঁকে শেষ শ্রদ্ধা জানান চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য কর্মীরা।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay