‘যে আধিকারিকেরা এটা করছেন, তাঁদের বলছি, বিজেপি কিন্তু সারাজীবন ক্ষমতায় থাকবে না’

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের সভা থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত প্রচ্ছন্ন সতর্কবার্তা দিয়ে দিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তপনের পরে হেমতাবাদ(Hemtabad)। শনিবার দুপুরে জোড়া সভা সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তাঁর প্রথম সভা ছিল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে। সেই সভা সেরে মুখ্যমন্ত্রী চলে আসেন দ্বিতীয় সভাস্থলে যা উত্তরবঙ্গেরই উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে ছিল। সেখানে তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে সভা করেন। এই দুই সভা থেকেই তিনি এদিন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের বুকে NIA’র অভিযান নিয়ে সরব হন। তবে লক্ষ্যণীয় ভাবে তিনি হেমতাবাদের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের দিকেও সতর্কবার্তাও ছুঁড়ে দেন। সাফ জানান, ‘মনে রাখবেন, বিজেপি(BJP) সারাজীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু যে আধিকারিকেরা এটা করছেন, তাঁদের বলছি, আমরা সব নজরে রাখছি। ভুলে যাচ্ছি না। আমি ভয় দেখাচ্ছি না। আরশোলা কামড়ালেও মানবাধিকার কমিশন আসছে।’

এদিন মমতা হেমতাবাদের সভা থেকে বলেন, ‘NIA আর CBI, বিজেপির ভাই ভাই। Income Tax আর ED বিজেপির ফান্ডিং বক্স। ওরা তল্লাশি অভিযান চালিয়ে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। চকলেট বোম ফাটালেও গ্রেফতার করছে। আমাদের হারানোর জন্য ভোট ম্যানেজারদের গ্রেফতার করা হচ্ছে। বিজেপি যদি জয় নিয়ে এতই নিশ্চিত, তা হলে গ্রেফতার করতে হচ্ছে কেন? NIA-কে পাঠাতে হচ্ছে কেন? বিজেপির যত রাগ শুধু তৃণমূলের উপরে। সিপিএম তো সবচেয়ে বড় চোরের দল। ৩৪ বছর ধরে চুরি করেছে। ওদের একটা নেতাকেও গ্রেফাতর করেনি। রাজ্যের অফিসারদের পরিবর্তন হবে, অত্যাচারী ED-CBI-দের কেন পরিবর্তন হবে না? যত দোষ রাজ্যের বেলায়? ক্ষমতা থাকলে লড়াই করে জেত। আমার বুথ কর্মী, এজেন্টদের গ্রেফতার করবে না। আর আমাদের কর্মীদের বলছি, বিজেপি ৩টে প্ল্যান করেছে ভোটে জেতার। প্রথম প্ল্যান, যাঁরা পাহাড়া দেবে, তাঁদের টাকা দিয়ে কিনে নেওয়া। দুই, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। তিন, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা। চিপ ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহাড়া দেওয়ার জন্য রাখবেন না, যাঁরা বিশ্বস্ত নয়। প্রয়োজনে আবার মা-বোনেরা পাহারায় থাকবেন। বুথে বসবেন। কারণ তাঁরা সবাইকে চেনেন।’

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা