জয়নগরে ক্রেতা সেজে অস্ত্র কারখানার পর্দাফাঁস পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,জয়নগর: মহেশতলা ও মেটিয়াবুরুজের পর এবার অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে(Jaynagar)। অস্ত্র সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম রহমতুল্লা শেখ(Rahamotulla Sk.)। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। এই চক্রে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ(SOG), জয়নগর ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় জয়নগরে। ক্রেতা সেজে যোগাযোগ করা হয় অস্ত্র ব্যবসায়ী রহমতুল্লা শেখের সঙ্গে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার বিকেলে অস্ত্র(Arms) ডেলিভারি করার কথা ছিল। ঠিক হয়েছিল জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোমের সামনে হবে লেনদেন। সময় ঠিক হয়, সন্ধ্যা ৬ টা। নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন জায়গায় তাঁদের ঘোরানো হয়। পুলিশ কর্মীরা ছিলেন বাইক ও অটোয়।

দীর্ঘক্ষণ ঘোরার পর ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে ধরা হয়। ধৃতের বাড়ি জয়নগর থানা (Jaynagar P.S.) এলাকার কাশীপুর কামারিয়া এলাকায়। মূলত নির্জন এলাকায় দু কামরার ঘর ও সামনে চালা থাকা বাড়িতে চলছিল অস্ত্র তৈরির কারবার। বাড়ির পিছনেই রয়েছে পুকুর। যাতে কেউ কিছু বুঝতে না পারে তাই পুকুরের ভিতরেই লুকোনো থাকত অস্ত্র। সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে অস্ত্র তৈরির মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ উদ্ধার করা হয়। ওই অস্ত্র কারখানা থেকে বেশ কিছু অর্ধ সমাপ্ত অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন