উলটপুরাণ, প্রথম দফায় ১০ আসনে ২০২৪ সালের চাইতে কম ভোট পড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে পশ্চিমবঙ্গের ১৫২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০টিতে—যেগুলিতে ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল—২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতির হার ব্যাপক হ্রাস পেয়েছে বলে তথ্য উঠে আসছে। তবে তার মধ্যে শুধু একটি কেন্দ্রেই ভোটার উপস্থিতির এই হ্রাসের পরিমাণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জয়ের ব্যবধানের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের পোর্টালে উঠে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যে রাজ্যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে সাধারণত ভোটার উপস্থিতি হ্রাস পায় না।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে যে ১০টি বিধানসভা কেন্দ্রের তথ্য উঠে এসেছে সেগুলি হল—দার্জিলিং জেলার মাটিগাড়া–নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং শিলিগুড়ি। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম–ফুলবাড়ি, মালদার ইংরেজবাজার, মুর্শিদাবাদের ভগবানগোলা, ফরাক্কা, লালগোলা ও সামশেরগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর। এই নির্বাচনগুলিতে উল্লিখিত বিধানসভা কেন্দ্রগুলির কোনওটিতেই ভোটার উপস্থিতির হার ৮৮.৭ শতাংশের নিচে নামেনি। এই কেন্দ্রগুলির দুটিতে ২০২৪ থেকে ২০২৬ সালের মাঝের সময়ে ভোটারের সংখ্যায় সামগ্রিক হ্রাস ছিল পূর্বনির্ধারিত। কারণ, ২০২৬ সালে নথিভুক্ত ভোটারের সংখ্যাই ২০২৪ সালের প্রকৃত ভোটারের সংখ্যার চেয়ে কমে গিয়েছিল।

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। এবার এই বিধানসভাগুলিতে নিখুঁত ভোটদান সম্ভবত সবচেয়ে বেশি কমেছে সামশেরগঞ্জে (১৮.‌৯%), তারপর খড়্গপুর সদর (৪.‌৭%), লালগোলা (৪.‌৬%), ডাবগ্রাম–ফুলবাড়ি (৪.‌০%), ফাঁসিদেওয়া (৩.‌১%), ভগবানগোলা (২.‌১%), ফরাক্কা (১৯%), ইংরেজবাজার (১৯%), শিলিগুড়ি (‌০.‌৫%‌)‌ এবং মাটিগাড়া-নকশালবাড়ি (০.‌২%)। এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে চারটি—সামশেরগঞ্জ, লালগোলা, ভগবানগোলা এবং ফরাক্কা—২০১১ থেকে ২০২১ সালের মাঝে প্রত্যেকটি বিধানসভা নির্বাচনেই একজন মুসলিম বিধায়ক নির্বাচিত করেছে। এগুলির মধ্যে পাঁচটি কেন্দ্র এমন সব জেলায় অবস্থিত, যেখানে ২০১১ সালের জনগণনা অনুযায়ী মুসলিম জনসংখ্যার হার ৫০ শতাংশ বা তার বেশি। আর বাকি কেন্দ্রগুলি এমন সব জেলায় অবস্থিত, যেখানে ২০১১ সালের জনগণনায় মুসলিম জনসংখ্যা ছিল ১২ শতাংশের কম।

এছাড়া সামশেরগঞ্জে ভোটের যে হ্রাস ঘটেছে সেটা একাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জয়ের ব্যবধানের চেয়েও বেশি। ২০২৪ সালে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ছিল। ২০২৪ সালে এই ১০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টিতে বিজেপি, চারটিতে কংগ্রেস এবং মাত্র একটিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। বিজেপি খড়গপুর সদর, ডাবগ্রাম–ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, ইংরেজবাজার, শিলিগুড়ি এবং মাটিগাড়া–নকশালবাড়িতে এগিয়ে ছিল। সামশেরগঞ্জ ছাড়াও লালগোলা এবং ফরাক্কা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ছিল। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। নিঃসন্দেহে এই সংখ্যাগুলিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। নির্বাচন কমিশন শুধু ২০২৬ সালের নির্বাচনের ভোটদানের হার (শতাংশ) প্রকাশ করেছে। এসআইআরের নিষ্পত্তি পর্ব শেষে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে ভোটারদের যে সম্ভাব্য সংখ্যাটি নির্ধারিত হয়েছিল সেই সংখ্যার ওপর ভোটদানের এই হারটি প্রয়োগ করে ওই কেন্দ্রে মোট ভোটদানের প্রকৃত সংখ্যাটি নির্ণয় করা হয়েছে। এই হিসেব–নিকেশ করেছে সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের পোর্টাল।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের