মহিলাদের ‘দাপুটে’ ফুটবল ম্যাচ, শাড়ি পরেই কাঁপালেন মাঠ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে শাড়িতেই নারী ।  রান্নাঘর আর কৃষিকাজ সবই একাই হাতে প্রতিদিন তারা  সামলাচ্ছেন। আর এবার ঠিক সেইভাবেই শাড়ি পরে মাঠের মধ্যে ফুটবল খেললেন সুন্দরবনের মহিলারা । দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতায় দেখা গেল এমনই এক দৃশ্য ।

জানা গিয়েছে, এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী। সেখানেই নিজেদের প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরলেন হেমা কয়াল, মনোরমা সরকার, মলিনা বৈরাগী ও শিবানী মণ্ডলরা। দুর্দান্ত ফুটবল খেলে মন জয় করে নিলেন সকলের। তবে গ্রামের এই মহিলারা অনেকই জানেন না মেসি, রোনাল্ডো, ভাইচুং ভুটিয়ার মত প্রথম শ্রেণী ফুটবলারদের নাম । কিন্তু কী ভাবে বল পায়ে নিয়ে প্রতিপক্ষকে সহজে কাবু করা যায় সেটা ভালো মতই জানেন এই মহিলা ফুটবলাররা ।

আয়োজকরা জানিয়েছেন , সুন্দরবনের মহিলাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন। আর মাঠের মধ্যে ফুটবল খেলতে পেরে বেশ আনন্দিত  হয়েছেন গ্রামের মহিলারা । প্রতিযোগীতায় যোগদান করা মহিলারা জানিয়েছেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পেরে খুবই  উচ্ছ্বসিত।  আর খেলার শেষে পুরস্কার পেয়ে ভীষণ খুশি । একথায় বলা যায়, এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামের মহিলাদের দেখা গেল একেবারে অন্য ভূমিকায় ।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!