সপ্তম দুয়ারে সরকারের প্রথম পর্যায়ে আবেদন জমা প্রায় ৮১ লক্ষ

প্রথম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে আবেদন জমা পড়েছে ৮০ লক্ষ ৭৯ হাজার। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির জন্যই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে সপ্তম দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচী। এবারে এই কর্মসূচী চলছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায় চলেছে ১ তারিখ থেকে ১৬ তারিখ অবধি। দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে ১৮ তারিখ থেকে এবং তা চলবে ৩০ তারিখ অবধি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে আবেদন জমা পড়েছে ৮০ লক্ষ ৭৯ হাজার। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির(Social Security Schemes) জন্যই। সেখানে আবেদনের সংখ্যা প্রায় ২৬ লক্ষ। ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে ১২ লক্ষ ৩৮ হাজার। বার্ধক্য ভাতার আবেদন জমা পড়েছে ৩ লক্ষ ৪২ হাজার। পাশাপাশি এবারের শিবিরে বাংলার ১২ লক্ষ ১৫ হাজার পরিযায়ী শ্রমিক(Migrant Workers) তাঁদের নাম নথিভুক্ত করেছেন। কার্যত প্রথম পর্যায়ের আবেদনপত্র গ্রহণের সঙ্গে সঙ্গেই ২৫ লক্ষ পরিষেবা প্রদান রাজ্য সরকারের তরফে নিশ্চিত করেছেন রাজ্যের রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা। বাকিদের পরিষেবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে বলেই জানা গিয়েছে।

এবারের দুয়ারে সরকার শিবিরের আগেকার ৪০টি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়ার পাশাপাশি আরও ৪টি নতুন প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে আমজনতার সুবিধার জন্য এবারে স্থায়ী এবং ভ্রাম্যমাণ, এই দুই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। মোট শিবিরের সংখ্যা থাকছে প্রায় ১ লক্ষ। এই শিবিরগুলির মধ্যে ৩৬ শতাংশ ভ্রাম্যমাণ এবং বাকি ৬৪ শতাংশ স্থায়ী। পরিষেবা প্রদানের কাজ সফল ভাবে করার জন্য রাজ্যস্তরীয় সম্পাদনকারী দল তৈরি করা হয়েছে। গ্রাহকেরা http://ds.wb.gov.in এই ওয়েবসাইটে নিকটবর্তী শিবিরের খোঁজ পাবেন। ব্লক, জেলা এবং রাজ্য স্তরে কন্ট্রোলরুম তৈরি করা হয়েছে। শিবির তদারকির জন্য জেলা এবং মহকুমা স্তরে ৪১ জন আমলাকে নিযুক্ত করা হয়েছে। উপযুক্ত আবেদনকারীদের সকল পরিষেবা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যেই প্রদান করা হবে। যে সকল আবেদনপত্রের অনুমোদন করা হবে না তার কারণও বলে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেগুলি হল— 1800 – 345- 0117/ 033 – 22140152।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে কোভিডকালের মধ্যেই ২০২০ সাল থেকে শুরু হওয়া এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪ লক্ষ ৬৬ হাজার ২৮৪টি শিবিরের আয়োজন করা হয়েছে। এই সব শিবিরে প্রায় ১০ কোটি রাজ্যবাসী উপকৃত হয়েছেন। সাত কোটি ২০ লক্ষেরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে। প্রতি বারের মতো এ বারও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা। যে চারটি নতুন প্রকল্প এবারে যোগ করা হয়েছে সেগুলি হল— বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকের নথিভুক্তিকরণ, উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্তকরণ। 

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর