চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিচারের নামে মহিলাকে বাড়িতে ডেকে শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ সোনারপুরে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বিচারের নামে এক মহিলাকে বাড়িতে ডেকে শিকলে বেঁধে অত্যাচার করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সোনারপুর থানার(Sonarpur PS) প্রতাপনগর(Pratap Nagar) এলাকার তৃণমূল কর্মী(TMC Worker) জামালউদ্দিন সর্দারের(Jamaluddin Sardar) বিরুদ্ধে। মহিলার নাম রশিদা বিবি। তাঁর দাবি, জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। যদিও জামালের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা। কিন্তু এদিন সংবাদমাধ্যমের নানা ফুতেজে দেখা গিয়েছে, জামালের প্রাসাদোপম বাড়িতে আছে শিকল আর সেই সব শিকল থেকে ঝুলছে মোটা দড়ি। আর তাই রশিদা বিবির অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। বিজেপি মহিলা মোর্চায় অভিযোগ করার পর এদিন অর্থাৎ মঙ্গলবার রশিদা বিবির বাড়িতে যান বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। সোনারপুর থানায় গিয়েও কথা বলেন তিনি।

জানা গিয়েছে, প্রতাপনগর এলাকায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু শাকরেদকে নিয়ে আর পুলিশকে টাঁকে গুঁজে কার্যত রাজত্ব কায়েম করে বসে আছেন জামালউদ্দিন। বিচারের নামে গ্রামের মানুষদের ওপর নিদারুণ অত্যাচার চালান তিনি। এমনকি অভিযোগ, অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি বানিয়েছেন।প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুর গ্রামে রয়েছে সেই বাড়ি। সেখানেই থাকেন জামাল। কোনও কাজ না করেই কী করে এই প্রসাদোপম বাড়ি বানালেন এই জামাল সেই প্রশ্ন যেমন এলাকাবাসীর, তেমনি প্রশ্ন যারা নানা সংবাদমাধ্যমে সেই বাড়ি দেখছেন, তাঁদেরও। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান করতে শুরু করে দিয়েছিল জামাল। এলাকায় কার্যত অঘোষিত ভাবে নিজের জমিদারি কায়েম করেছিল সে। তাঁর হুকুমের বাইরে গ্রামের কেউ না থানায় যেতে পারতো, না আদালতের দ্বারস্থ হতে পারতো। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের।

কার্যত শাসক দলের নেতা হওয়ার সুবাদে আর পুলিশের সঙ্গে খাতিরদারি জোরে ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াত জামাল। বাড়িতেই বসতো সালিশি সভা। সেখানেই চলত বিচারে। জামালই বিচারক! যারা তাঁর প্রস্তাবে রাজি হতো না তাদের ওপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। মহিলারাও তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। এমনটাই অভিযোগ উঠে আসছে। তাঁর কঠোর শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন এলাকার লোকজন। যদিও জামাল বলছেন, ‘ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওই মহিলার নিজের ছেলে তো এখানে ছিল। মহিলার অত্যাচারেই ছেলেরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমাকে এখন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুরোটাই চক্রান্ত।’ এদিকে এলাকার এক বাসিন্দা তপন দাস বলছেন, ‘আমার একটা জমি ২ বছর ধরে নিয়ে রেখে দিয়েছে জামাল সর্দার। বলতে গেলেই মারতে যাচ্ছে।’ 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ