বালুরঘাটে পূর্ণ মর্যাদায় পালন করা হল স্বাধীনতা দিবস

বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালুরঘাট হাইস্কুল প্রাঙ্গণে বালুরঘাটে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস (INDEPENDENCE DAY) পালিত হল বালুরঘাটে৷ দ্বিজাতি তত্ত্বের কারণে হয়েছিল দেশভাগ। ভারত স্বাধীন হয়েছিল ১৫ অগাস্ট। আর বালুরঘাটে ভারতের জাতীয় পতাকা উড়েছিল ১৮ অগাস্ট। ওইদিন ভারতের তেরঙ্গা ওড়ে তৎকালীন পশ্চিম দিনাজপুরে। যা আজকের দক্ষিণ দিনাজপুর। সেখানেই পূর্ণ মর্যাদায় পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস।

১৫ অগাস্ট অন্যান্য জায়গার মত বালুরঘাটেও পালিত হয়েছিল স্বাধীনতা দিবস। তারপর, ইতিহাসকে স্মরণ করে আজ, ১৮ অগাস্টও উদযাপন করা হয় দিনটি। জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই দিন। এদিন, আন্তরিকতার সঙ্গে ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয় বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকেও।

সকালে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাপুজীকে শ্রদ্ধা জ্ঞাপন করে সাইকেল র‍্যালি করে শহর পরিক্রমা করা হয়। ডান্ডিতে ভারত ছাড়ো আন্দোলনের স্মারকস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বালুরঘাট হাইস্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও বালুরঘাট সহএকাধিক এলাকা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। ১৯৪৭ সালে ১৪ অগাস্ট এখানে উড়েছিল পাকিস্তানের পতাকা। তবে ১৫ অগাস্ট ওড়েনি ভারতের জাতীয় পতাকা।  পাকিস্তানের স্বাধীনতার ৩ দিন পরে এবং ভারতের স্বাধীনতার ২ দিন পরে বালুরঘাট সহ একাধিক এলাকা ভারতের অন্তর্ভুক্ত হয়। তাই ১৫ অগাস্ট এবং ১৮ অগাস্ট এখানে ‘স্বাধীনতা দিবস’ পালন করা হয় বিশেষ মর্যাদায়।

ঐতিহাসিক ১৮ অগাস্ট উদযাপনে বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে অংশ নিয়েছিলেন অমল বসু, তুহিন শুভ্র মণ্ডল, সঙ্গীত কুমার দেব, বিজন সরকার, মনোজ গঙ্গোপাধ্যায়, রাহুল রায়, কিঙ্কর দাস, শঙ্খব্রত তোকদার, অরুনাভ দত্ত প্রমুখ।

প্রসঙ্গত, বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালুরঘাট হাইস্কুল প্রাঙ্গণে বালুরঘাটে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আজ বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এই স্বাধীনতা সংগ্রামীর পুত্র কবি অমল বসু ও প্রাক্তন সেনা সঙ্গীত কুমার দেব। তোলা হয় ‘বন্দেমাতরম’ ও ‘জয় হিন্দ’ ধ্বনি।

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা