বাংলা সহ সব রাজ্যে নিয়োগ প্রক্রিয়া ডাক India Post’র

India Postর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই সব পদে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি। মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৮২৮টি। বাংলাতে শূন্যপদের সংখ্যা ৪৫।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে India Post বা ভারতীয় ডাক বিভাগ। বাংলা সহ দেশের প্রায় সব রাজ্যেই Post Office-গুলিতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ(Recruitment) করবে India Post। সম্প্রতি India Postর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই সব পদে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ১১ জুন পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক বিভাগে নেওয়া হবে কর্মী। সেই সঙ্গে Branch Post Master ও Assistant Branch Post Master পদে থাকছে চাকরির সুযোগ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৮২৮টি। বাংলাতে(Bengal) শূন্যপদের সংখ্যা ৪৫। ইতিমধ্যেই যারা আবেদন করে ফেলেছেন তাঁদের আবেদন পত্রে যদি কোনও ভুল থাকে তাহলে আগামী ১২ থেকে ১৪ জুনের মধ্যে আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে।     

আরও পড়ুন পূর্ব ভারতের প্রথম সরকারি নিউরো রিহ্যাব কেন্দ্র শম্ভুনাথ পণ্ডিতে

আপাতত জানা গিয়েছে, প্রার্থীদের Online-এ জমা দেওয়া আবেদনপত্রের ভিত্তিতে Merit List তৈরি করা হবে। সেই অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হবে। তবে কোনও উচ্চশিক্ষা এক্ষেত্রে নির্বাচনের জন্য অগ্রাধিকার পাবে না। কেননা শুধুমাত্র দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে Merit List তৈরি হবে। আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যিক। তবে OBC বিভাগের প্রার্থীদের ৩ বছর এবং SC এবং ST বিভাগের প্রার্থীদের ৫ বছরের বয়সের ছাড় রয়েছে। সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। এছাড়া প্রার্থীর কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। পাশাপাশি গ্রামীণ ডাক সেবক পদের জন্য সাইকেল চালাতে জানতে হবে।

আরও পড়ুন শনিবার শালবনিতে একই মঞ্চে মমতা-অভিষেক

Branch Post Master পদে নিযুক্ত হলে প্রতি মাসে বেতন হবে ১২ হাজার থেকে ২৯ হাজার ৩৮০ টাকা। অন্যদিকে, Assistant Branch Post Master পদে যারা নিযুক্ত হবেন তাঁরা প্রতি মাসে বেতন হিসাবে পাবেন ১০ হাজার থেকে ২৪ হাজার ৪৭০ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, General এবং OBC বিভাগে প্রার্থীদের আবেদন ফি হিসাবে মাত্র ১০০ টাকা জমা দিতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন পোর্টাল অর্থাৎ indiapostgdsonline.gov.in-তে রেজিস্ট্রেশন নম্বর পেতে সমস্ত বেসিক বিবরণী দিয়ে নিজেদের রেজিস্টার করতে হবে। এরপর অনলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুন।  

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের