চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দলীয় পতাকার জামা গায়ে ৬০ কিমি পথ পাড়ি, মমতার টানে খানাকুল থেকে হেঁটে সিঙ্গুরে তাইবুল

নিজস্ব প্রতিনিধি: দলীয় টান এবং মুখ্যমন্ত্রীর আহ্বানে অসম্ভবকে সম্ভব করলেন খানাকুলের তাইবুল মণ্ডল। গায়ে দলীয় পতাকার রঙের জামা, পায়ে চপ্পল, চোখে অদম্য বিশ্বাস এই সম্বল নিয়ে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটে পৌঁছে গেলেন সিঙ্গুরে। লক্ষ্য একটাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হাজির থাকা।

প্রধানমন্ত্রীর সভার মাত্র দশ দিনের মাথায় সিঙ্গুরের ইন্দ্রখালী মাঠে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনতার উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন তিনি। সেই সভাকে ঘিরে এখন উত্তাল গোটা এলাকা। সকাল থেকেই সভাস্থলের দিকে কর্মী সমর্থকদের ঢল নামতে শুরু করেছে। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন, কেউ বাসে, কেউ ট্রেনে আবার কেউ পায়ে হেঁটে।

আরও পড়ুন: মেডিক্যাল কলেজে পা দিতেই ‘চোর-চোর’ স্লোগান! পড়ুয়াদের তুমুল বিক্ষোভে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

তাইবুল মণ্ডল তাঁদের মধ্যেই অন্যতম ব্যতিক্রমী মুখ। খানাকুল থেকে একটানা হেঁটে সিঙ্গুরে পৌঁছে তিনি জানান, ” মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এসেছি। উনি আমাদের যা যা বার্তা দেবেন সবটাই নিজের কানে শুনবো। বিশেষ করে এসআইআর নিয়ে যে অরাজকতা আর হয়রানি চলছে তার বিরুদ্ধে দিদি কী বলেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তাইবুল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষই তার জবাব দেবে। ব্যালটই হবে আমাদের অস্ত্র। আমরা দিদিকে ২৪০ এর বেশি আসন উপহার দেবো।” তাঁর মতে, সাধারণ মানুষের উপর যে চাপ তৈরি হচ্ছে তার শেষ কথা ভোটেই বলা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ