দুই বাংলাকে জুড়তে সমীক্ষা শুরু গীতালদহ-মোগলহাট রেলপথে

ভারতীয় রেল গীতালদহ-মোগলহাট রেলপথ নিয়ে একটি সমীক্ষা শুরু করেছে। দীর্ঘদিন ধরেই রুটটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একটি রেলপথের মাধ্যমে জুড়ে যেতে পারে দুই বাংলা। নতুন করে আবারও পুরাতন পথেই যোগসূত্র গড়ে উঠতে পারে ভারত(India) ও বাংলাদেশের(Bangladesh)। আর তার জেরে দীর্ঘদিনের স্বপ্ন আবারও বাঁধা পরতে পারে এক যোগসূত্রে। দুই দেশের সীমান্ত পারের মানুষ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন গীতালদহ-মোগলহাট রেলপথ(Gitaldaha Mogolhat Railway Line) ফের চালু করতে। সেই দাবি মেনে নিয়ে এবার এই রেলপথেই সমীক্ষা শুরু করে দিল রেলমন্ত্রকের(Rail Ministry) নিয়োগ করা একটি সংস্থা। এই সমীক্ষা শেষে তাঁরা রিপোর্ট জমা দেবে রেলমন্ত্রকে। তারপর সেই রিপোর্ট দেখে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে ভারত সরকার(India Government)। অবশ্য এই রেলপথ চালু করতে বাংলাদেশ সরকারেরও সমর্থন প্রয়োজন। তবে সমীক্ষা শুরু হতেই ফের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন দু’দেশের সীমান্ত পাড়ের বাসিন্দারা।

আরও পড়ুন কন্নড়ভূমির রায়ে বঙ্গের রাজনীতিতেও কোনঠাসা বিজেপি

সম্প্রতি ভারতীয় রেল গীতালদহ-মোগলহাট রেলপথ নিয়ে একটি সমীক্ষা শুরু করেছে। দীর্ঘদিন ধরেই রুটটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভারতীয় রেলের তরফে একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে এই সমীক্ষার কাজে। ওই সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যেই ভারতীয় ভূখণ্ডের গীতালদহের ধরলা রেল সেতুটি পর্যবেক্ষণ করেছেন। কোচবিহার, দিনহাটা, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ওই সমীক্ষক টিমের সঙ্গে রেলসেতুটি পর্যবেক্ষণ করেছে। সমীক্ষার রিপোর্ট রেলের কাছে জমা দেওয়া হবে। ভারতীয় রেল গীতালদহ ও মোগলহাট রেলপথ চালু করে দিলে ভারত-বাংলাদেশ দুই দেশের বাণিজ্যিক সুবিধা হবে। এতে পণ্য পরিবহণের খরচও অনেকটাই কমে যাবে। গীতালদহ-মোগলহাট রেলরুট পুনরুজ্জীবিত করা দীর্ঘদিনের দাবি। আগে যাঁরা বিভিন্ন সময়ে রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাঁদের কাছে একাধিকবার এই নিয়ে দাবিপত্র জমা পড়েছে। দুই বাংলার মানুষই চান রেলপথটি ফের চালু হোক। এটা হলে দু’দেশের বাণিজ্যে সুবিধা হবে।

আরও পড়ুন ডবল ইঞ্জিন আসলে ট্রাবল ইঞ্জিন, কর্ণাটক নিয়ে বিজেপিকে কটাক্ষ অভিষেকের

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে এই রেলপথ ছিল ভারত-বাংলাদেশের লাইফলাইন। এই রুট ধরে ওই সময় বহু বাংলাদেশি শরণার্থী ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের মোগলহাট এবং ভারতের গীতালদহে এই রেললাইনকে কেন্দ্র করে রেল জংশন ছিল। ১৯৯১ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দুই দেশের যোগাযোগকারী রেলসেতু সহ রেলপথ। তারপরই বন্ধ করে দেওয়া হয় এই রুট। বর্তমানে মাটির নীচে চাপা পড়েছে লাইন। যদিও কোথাও কোথাও সেই লাইন উঁকি মারছে। অনেক জায়গার রেলপথের ওপর আবার চাষবাসও হচ্ছে। দখল হয়ে গিয়েছে রেলের জমি। আগামী দিনে যদি এই রুট ফের চালু করার সিদ্ধান্ত নেওয়াও হয় তাহলেও বিস্তর হ্যাপা পোহাতে হবে দখল হওয়া জমি ফিরে পেতে। তারপর নতুন করে রেললাইন বসানো, সেতু নির্মাণের হ্যাপা তো রয়েইছে।

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক