ভোটপ্রচারে নয় বড় বড় জনসভা, পরিবর্তে বাড়ি বাড়ি প্রচার, নয়া রণকৌশল তৃণমূলের

রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। জোড়াফুল শিবির ৬টি আসনই দখলের লক্ষ্য নিয়েছে। সেই জন্য ভোটের রণকৌশলেও পরিবর্তন আনছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের(Bengal) ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election in 6 Assembly Seats) রয়েছে। সেদিন ওই ৬ বিধানসভা কেন্দ্রের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ওই ৬ কেন্দ্র হল উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া। এই ৬ কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট কেন্দ্রটি একুশের ভোটে জিতেছিল বিজেপি। বাকি ৫ কেন্দ্রেই অবশ্য জয়ী হয়েছিল তৃণমূল(TMC)। এখন অবশ্য জোড়াফুল শিবির ৬টি আসনই দখলের লক্ষ্য নিয়েছে। সেই জন্য ভোটের রণকৌশলেও(Election Fighting Strategy) পরিবর্তন আনছে তৃণমূল।

আরও পড়ুন, ‘শাহ রাজনৈতিক পর্যটক, একটা করে বছর উনি পিছিয়ে যাচ্ছেন’, কটাক্ষ কুণালের

ঠিক করা হয়েছে এই ৬ বিধানসভা কেন্দ্রের প্রচারে বড় জনসভার বদলে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা ঘরোয়া বৈঠক করবেন ভোটারদের সঙ্গে। ঘরোয়া বৈঠকের মাধ্যমে এলাকার মানুষের সমস্যার কথা জানতে। সেই সমস্যা জেনে প্রার্থীকেও সেই প্রসঙ্গে অবগত করতে হবে। নির্বাচনে জয় পেলে প্রার্থী সেই সব সমস্যার সমাধান করবেন বলেও ওই ঘরোয়া বৈঠকগুলিতে আশ্বাস দিতে বলা হয়েছে। ঘটনা হচ্ছে, ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল ছাড়াও বাকি সব দল তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছে। কিন্তু উৎসবের মরসুম(Festive Monsoon) চলায় সে ভাবে ভোটের প্রচারে সাড়া পাচ্ছেন না বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা। শারদোৎসব চলে গেলেও রাজ্যে উৎসবের রেশ এখনও পুরোপুরি কাটেনি। আগামী ৩১ অক্টোবর রাজ্যে কালীপুজো ও দীপাবলি। তার কিছু দিন পরেই ছট পুজো। এর পর রয়েছে জগদ্ধাত্রী পুজো এবং রাসপূর্ণিমা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই উৎসবগুলি আয়োজিত হয়।

আরও পড়ুন, অনুপ্রবেশ নিয়ে শাহি মন্তব্যে শাহের ব্যর্থতাই প্রকট, মুখ লুকাচ্ছে বিজেপি

তাই এমন উৎসবের আবহে উপনির্বাচনে আমজনতা তো বটেই, তৃণমূল কর্মী মহলেও খানিকটা গা-ছাড়া ভাব লক্ষ করেছেন জেলা স্তরের নেতারা। এমন পরিস্থিতি দেখেই তৃণমূল ঠিক করেছে, ভোটপ্রচারে বড় জনসভার বদলে বাড়ি বাড়ি গিয়ে ঘরোয়া বৈঠকে(Door-to-Door Campaigning) জোর দিতে হবে। এই মর্মে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ওই ৬ বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে থাকা নেতাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, জোড়াফুল শিবিরের একাংশ মনে করছেন, ৬টি আসনের মধ্যে সবকটিই তাঁদের দখলে আসবে। তাই প্রচার নিয়ে খুব বেশি আড়ম্বর অনর্থক না দেখানোই ভাল। তবে তৃণমূলের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রয়োজন হলে ওই ৬ বিধানসভা কেন্দ্রে প্রচারের জন্য রাজ্যের মন্ত্রী ও সাংসদদের পাঠানো হবে। সেই সঙ্গে এই উপনির্বাচনে যাতে দলের তরফে কোনও রকম অন্তর্ঘাত না হয়, সেই কারণে সেই উপনির্বাচনে নজরদারির ক্ষেত্রেও বিশেষ পর্যবেক্ষক রাখা হচ্ছে।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন