আইনি গেরো কাটিয়ে স্বস্তিতে রাজ্য! ক্যাটের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত আইপিএস রাজেশ কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের মহাপরিচালক ডিজি রাজীব কুমার আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন। তাঁর অবসরকে ঘিরে রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা চলছিল। সেই জটিলতা আরও গভীর হয়, যখন আইপিএস অফিসার রাজেশ কুমার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (ক্যাট)- এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। তবে সাম্প্রতিকভাবে জানা গিয়েছে রাজেশ কুমার সেই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যে বিদায়ী ডিজি রাজীব কুমারকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর উত্তরসূরী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই রাজ্য সরকার ও ইউপিএসসি-র মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ইউপিএসসি-র দাবি, স্থায়ী ডিজির অবসর গ্রহণের অন্তত তিন মাস আগে প্রস্তাবিত নামের প্যানেল পাঠানো বাধ্যতামূলক। সেই হিসেবে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যেই তালিকা পাঠানো উচিত ছিল। কিন্তু রাজ্য সরকার সেই প্যানেল পাঠায় ২৭ ডিসেম্বর। ফলে ইউপিএসসি সেই তালিকা ফেরত পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: ‘আমি এর শেষ দেখে ছাড়বো…’ আদালতে পেশের সময় মিমির বিরুদ্ধে মুখ খুললেন তনয়

এবার ক্যাট নির্দেশ দেয়, ২৩ জানুয়ারির মধ্যে সিনিয়রিটির ভিত্তিতে নাম বাছাই করে ইউপিএসসি ২৮ জানুয়ারির মধ্যে তিনজনের সংক্ষিপ্ত তালিকা রাজ্যকে পাঠাবে এবং ২৯ জানুয়ারির মধ্যে রাজ্যকে নতুন ডিজি নিয়োগ করতে হবে। কিন্তু ইউপিএসসি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে।

সেই প্রেক্ষিতে রাজেশ কুমার অভিযোগ করেন, ডিজি হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। তাঁর আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল নির্দেশ দেয়, ২৩ জানুয়ারির মধ্যে ডিজি ম পদের জন্য নতুন করে নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার ৮ জন সিনিয়র আইপিএস অফিসারের নামের প্যানেল দিল্লিতে পাঠায়।

রাজেশ কুমারের করা আদালত অবমাননার মামলার শুনানি নির্ধারিত ছিল ২ ফেব্রুয়ারি। তবে ৩১ জানুয়ারিই রাজীব কুমারের অবসর কার্যকর হওয়ায় অবসরের পর এই মামলার কোনও কার্যকরিতা থাকবে না বলে মনে করছেন তিনি। সেই কারণেই ক্যাট থেকে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজেশ কুমার।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর