তৃণমূলের টিকিট না পেয়ে ফের কি পদ্মমুখী অর্জুন, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় স্বভাবতই হতাশ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাহলে কী তিনি তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপি শিবিরে যাচ্ছেন? এই প্রশ্নে অবশ্য বিজেপিতে যাওয়ার ইঙ্গিত কিছুটা হলেও দিয়ে রাখলেন অর্জুন। তবে সরাসরি কিছু বললেন না। অন্যদিকে বিজেপি অবশ্য অর্জুনের জন্য দরজা খোলা রেখেছে।

এদিন রাজ্যে ৪২টি কেন্দ্রের প্রার্থীর নামই ঘোষণা করে দেয় তৃণমূল। তৃণমূলের এই প্রার্থী তালিকা থেকে বাদ যায় অর্জুন সিংয়ের নাম। প্রার্থী তালিকা থেকে নাম বাদ যাওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, ‘লোকসভায় প্রার্থী করা হবে কথা দেওয়াতেই আমি তৃণমূলে গিয়েছিলাম। আমি বারাকপুর থেকে প্রার্থী হতে চেয়েছিলাম। কিন্তু আমাকে ব্যারাকপুরের বাইরে থেকে প্রার্থী হতে বলেছিল। আমি রাজি হইনি।আমাকে ধোকা দেওয়া হয়েছে।‘

তাহলে কি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন। এই প্রসঙ্গে তৃণমূলের সাংসদ জানান, সবার আগে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেব। দল যদি আগে থেকে আমাকে জানাত যে আমাকে প্রার্থী করবে না। তাহলে আমি আসতাম না। এদিন অবশ্য অর্জুন তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কেও স্পষ্ট করেননি। রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, দু-একদিনের মধ্যেই অবশ্য পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ দেখা যেতে পারে অর্জুনের। সেক্ষেত্রে তাঁর পদ্মশিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

এদিকে বিজেপি অবশ্য অর্জুনের জন্য দরজা খোলাই রেখেছে। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, কাদের বিজেপিতে ফেরানো হবে, সেই সংক্রান্ত কমিটিতে তিনি রয়েছেন। ফলে অর্জুন চাইলে বিজেপিতে ফিরতেই পারেন।

এদিকে অর্জুনকে প্রার্থী না করার প্রতিবাদে আমডাঙা বিধানসভা এলাকার দত্তপুকুরে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের দাবি, অর্জুন সিংকে প্রার্থী করতে হবে, না হলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হারার আশঙ্কা রয়েছে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ