ভাঙরে পুলিশকে ইট, গাড়ি পোড়ানোর অভিযোগে গ্রেফতার নওশাদের দলের নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাঙরের অশান্তির ঘটনায় পুলিশের জালে আইএসএফ নেতা। ভাঙর থানার সাহায্যে অভিযুক্ত রাহুল মোল্লাকে গ্রেফতার করেছে হাতিশালা থানার পুলিশ। ঘটকপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার বাসন্তী হাইওয়ে এলাকায় রাস্তা অবরোধ করে আইএসএফ কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া থেকে শুরু করে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অশান্তি ছড়ানোর পিছনে রাহুল মোল্লা জড়িত ছিলেন বলে সন্দেহ পুলিশের। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজ্যে যেকোনো অশান্তি দমনে সচেষ্ট পুলিশ। সেটা মুর্শিদাবাদ হোক বা ভাঙড়। কোথাও কোনো অশান্তি ছড়ালেই শক্ত হাতে লাগাম টানার নির্দেশ রয়েছে। সেইমতো শনিবার ঘটকপুকর থেকে অশান্তি ছড়ানোর অভিযোগে রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা ছিল নওশাদ সিদ্দিকির। সেই সভায় যোগ দিতেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে বহু আইএসএফ কর্মী যাচ্ছিলেন রামলীলা ময়দানের উদ্দেশ্যে। যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে আইএসএফের গাড়ি আটকানোর কথা জানা গিয়েছে। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া, ব্যারিকেড ভাঙা, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাস্তার উপরে ট্র্যাফিক পুলিশের সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন সিপি মনোজ ভার্মা।

তিনি বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক, কড়া হাতে তা দমন করতে হবে। সব অশান্তির মোকাবিলা করতে হবে পুলিশকেই। ভাঙড়ে কোনো রকম অশান্তি চাইছেন না তিনি। তাঁর স্পষ্ট মন্তব্য, ভাঙড়কে অশান্ত হতে দেওয়া যাবে না।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ