ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের অফিস ভাঙচুর-আগুন  

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়াকফ আইন নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। তারমধ্যে ভাঙড় অন্যতম। সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে অশান্ত হয়েছিল বাংলা। এবার ফের আরও একবার অশান্ত হয়েছে ভাঙর। ভাঙড়ের চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।

গত সোমবার ওয়াকফ-প্রতিবাদীদের মিছিল আটকানোয় ভাঙড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। শোনপুর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর করে, বাইক জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে শোনপুর চলো কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তার আগেই ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পার্টি অফিস ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে উত্তর কাশীপুর থানারপুলিশ।

উল্লেখ্য, পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া, ব্যারিকেড ভাঙা, পুলিশের গাড়িতে আগুন ধরানোর সঙ্গে রাস্তার উপরে ট্র্যাফিক পুলিশের সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে।

ভাঙড়ে কোনো রকম অশান্তিকে বরদাস্থ করা হবে না বলে জানিয়েছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যতই খারাপ হোক, কড়া হাতে তা দমন করতে হবে। সব অশান্তির মোকাবিলা করতে হবে পুলিশকেই। ওয়াকফ নিয়ে ভাঙড়ে অশান্ত পরিস্থিতি পরিপ্রেক্ষিতে পুলিশকর্মীদের মনোবল বাড়াতেই বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে। তার আগে ভাঙড়ে কোনো রকম অশান্তি নয়। ভাঙড়কে অশান্ত হতে দেওয়া যাবে না।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ