২ কোটি প্রতিযোগীকে  হারিয়ে বাংলার মেয়ে দেশের সেরা, পাচ্ছেন বড় শিরোপা   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা সংগ্রামে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-য়ের অবদান অমর। এবার তাঁর ছবি এঁকে প্রায় ২ কোটি প্রতিযোগীকে  পিছিয়ে রেখে দেশের মধ্যে সেরার সেরা হলেন বাংলার মেয়ে অঞ্চিতা ভৌমিক।  সে বর্তমানে জলপাইগুড়ির বাসিন্দা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।

সর্বভারতীয় অঙ্কন‌ প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ১.৭৬ কোটি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন হলেন অঞ্চিতা । সে প্রতিযোগীতায়  ‘স্বপ্নে ঝাঁসির রানি এসে তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলল। ওই প্রতিভা দিয়ে দেশ সেবায় ব্রতী হতে বলে গেল’ এই  থিম নিয়ে মাত্র দুই ঘণ্টায় ছবি  আঁকেন । আর  অঞ্চিতার সেই আঁকাই তাক লাগিয়ে দিয়েছে সকলকে । ২০২৪ সালে টেক্সাসেও তার আঁকা এই ছবি প্রদর্শনী হয়েছে  । স্বাভাবিকভাবেই মেয়ের সাফল্যে খুবই খুশি বাবা শিবশেখর‌ ভৌমিক ও মা কস্তুরীবাই ভৌমিক ঘোষ। সারা জলপাইগুড়ি জুড়ে  খুশির  আমেজ ।

উল্লেখ্য, এই প্রথম নয় । এরআগে  অঙ্কিতা ২০২১ সালে বাংলাদেশ থেকে ‘এস এম সুলতান অ্যাওয়ার্ড’পেয়েছিলেন। তাঁর আঁকা ছবি ২০২৩ সালে ইতালির ফেব্রিয়ান শহরে প্রদর্শিত হয়েছিল । শুধু তাই নয় নেপালের ‌ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির আন্তর্জাতিক শিল্পকলায় প্রদর্শিত হয়েছে । আর এবার বাংলার  মেয়ে অঞ্চিতার  হাতেই এবার বড় পুরস্কার তুলে দিতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় শিক্ষা দফতর। আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘বীর গাথা জাতীয় পুরস্কার’ দেওয়া হবে তাকে।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক