জলপাইগুড়িতে আত্মঘাতী ব্যক্তির বাড়িতে জেলা তৃণমূল নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০০২-র ভোটার লিস্টে নাম নেই স্ত্রীয়ের। সেই আতঙ্ক থেকে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃত নরেন্দ্রনাথ রায় কিছুদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। এবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্য নেতৃত্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গঠন করেছেন। বলা হয়েছে, মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন কমিটির সদস্যরা। সেই মতো শনিবারই জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের জগন্নাথ কলোনীতে পৌঁছে যান তাঁরা। মৃত নরেন্দ্রনাথ রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কী হয়েছিল, কেন আতঙ্কে ভুগছিলেন সবটা নিয়েই কথা বলেন তাঁরা। জানা গিয়েছে, পেশায় ভ্যানচালক নরেন্দ্রনাথ রায়। তাঁর ২ স্ত্রী বর্তমান। ২০০২ লিস্টে ২ স্ত্রীয়ের কারও নাম নেই। সেই থেকে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বারা বার সকলকে বলেও এই উত্তর পাননি। তার ফলেই আতঙ্কে ভুগছিলেন অনেকদিন ধরেই। অবশেষে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত ১৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে কারও অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। কেউ আত্মহত্য করেছেন। এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কমাতে বার বার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও মানুষের মধ্যে থেকে আতঙ্ক সরছে না। প্রতিদিনই আত্মহত্যা বা অসুস্থ হয়ে  মৃত্যুর খবর সামনে আসছে। এদিন নরেন্দ্রনাথ রায়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্য নেতৃত্ব। সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে