জঙ্গলমহলের রাস্তায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় বাঘের আতঙ্ক কাটাতে বন্দুক হাতে ঘুরবে বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আগামিকাল সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। ঝাড়গ্রাম বেলপাহাড়ি (Belpahari)সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বাঘের আতঙ্কে মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করতে কড়া নজরদারি চালাবে বন দফতর।ইতিমধ্যেই প্রশ্ন পত্র নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পর্ষদ। এবার আরও বাড়তি নজর দারি জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বেলপাহাড়ির কেতকী ঝরনা ও ময়ূরঝরনাতে বাঘের(Tiger) আতঙ্ক রয়েছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছুতে কোন অসুবিধা না হয় তার জন্যে বাড়তি নজরদারি বন দফতরের।বর্তমানে এই পর্যটক কেন্দ্রটিতে বাঘের আতঙ্কে কিছুটা পর্যটক মুখ ফিরিয়েছে।

সে জায়গাতে মানুষের মধ্যেও বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সময় এই জঙ্গল এলাকাগুলিতে হাতে ঘুমপাড়ানি গুলি ভর্তি বন্দুক নিয়ে পাহারা দেবে বন দফতরের কর্মীরা।অপর দিকে জেলার বিভিন্ন জায়গাতে হাতির(Elephant) আতঙ্ক। তার জেরে কোথাও যাতে কোন পরীক্ষার্থী অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য বন দফতরের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও গাড়ির ও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথে থাকছে হাতি তাড়াতে হুল্লার পার্টি।ঝাড়গ্রামের জেলাশাসক(DM) সুনীল আগরওয়াল জানিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়ে তার জন্য সব রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে।

জঙ্গলের লাগোয়া সব রাস্তাতেই নজরদারি ব্যবস্থা করা হয়েছে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা হলে যেতে পারে এবং পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারে বাড়িতে। জঙ্গলমহলের সব থানা কে পরীক্ষা চলাকালীন বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেরক্স এর দোকানগুলি পরীক্ষা চলাকালীন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে। পরীক্ষা কেন্দ্রগুলিতেও থাকছে মেটাল ডিটেক্টর সহ পুলিশি প্রহরা।

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন