জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম সিংপুর উন্নয়নের আশায় বুক বেঁধেছে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম সিংপুর। এই গ্রামে বসবাস করেন প্রায় ২১ টি আদিবাসী পরিবার। কিন্তু তারা আজও সরকারি সুযোগ-সুবিধা থেকে শুরু করে উন্নয়ন থেকে বঞ্চিত। জুটেছে শুধু যন্ত্রনা। এমনটাই অভিযোগ। স্বাধীনতার ৭৫ বছর পার হলেও এখনো নরক যন্ত্রণায় রয়েছেন ঝাড়গ্রাম ব্লকের সিংপুর গ্রামের(Singhpur Village) প্রায় ২১ টি পরিবার। ভোট আসে, ভোট যায় এই গ্রামের মানুষ ৩৪ বছর বাম আমলের শাসন ক্ষমতা দেখেছেন, বর্তমানে তৃণমূল সরকারের উন্নয়নও দেখেছেন রাজ্যে । তাদের অভিযোগ তাদের গ্রামে না আছে পানীয় জলের ব্যবস্থা না, না আছে চলাচলের যোগ্য রাস্তা। যে রাস্তা রয়েছে সে রাস্তা হল জমির আল।

সেই জমির আল দিয়েই যাতায়াতের জন্য রাস্তা হিসেবে ব্যবহার করছেন এই সিংপুরের ২১ টি পরিবারের মানুষজনের। রাজ্যের আমূল পরিবর্তন হলেও এই গ্রামের মানুষ এখনও উন্নয়ন থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ । পানীয় জলের(Drinking Water) জন্য চাষের জমিতে যেতে হয়। চাষের জমিতে জল পাওয়ার জন্য যে পাম্প ব্যবহৃত হয় সেই পাম্পের জল তারা পানীয় জল হিসেবে ব্যবহার করেন। তাও আবার পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এই জল আনতে হয়। ঝাড়গ্রামের এই অত্যন্ত গ্রামের কোন মুমূর্ষু রোগীকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হলে এখনো পর্যন্ত বাঁশের ঝোলা বা খাটে করে নিয়ে দু কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

তারপরেই গাড়িতে চড়াতে পারেন রোগীর পরিবার পরিজন। বর্ষাকাল(Rainy Session) হলে সে রাস্তাও চলার অযোগ্য হয়ে ওঠে । এক হাঁটু কাঁদার মধ্য দিয়ে চলাচল করতে হয় এই সমস্ত গ্রামের মানুষ জনেদের। কবে নরক যন্ত্রণা থেকে রেহাই পাবেন বা কবে এই সিংপুর গ্রামের সাধারণ মানুষ উন্নয়নের দিশা দেখবেন সেই দিকে তাকিয়ে রয়েছেন গ্রামের আট থেকে আশি সকলেই।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং