এবার প্রাইমারি স্কুল পর্যবেক্ষণে যাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতির নির্দেশ, রাজ্যকে জানাতে হবে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অনুপাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আর শুধু আদালত চত্বরে নয়। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণেও যাবেন বিচারপতি (JUSTIECE) অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনটাই বললেন সোমবার। তাঁর বক্তব্য, পড়ুয়াদের নিয়ে চিন্তিত আদালত।

এদিন আদালতে একটি শুনানি চলার সময়ে তিনি বলেন, যে কোনও দিন যে কোনও প্রাইমারি স্কুলে (PRIMARY SCHOOL) তিনি যাবেন পড়াশোনা কেমন হচ্ছে তা দেখতে। উল্লেখ্য, এদিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ছিল পুরুলিয়া জেলার ঘোড়াশূল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি মামলা। তখনই পড়ুয়াদের পঠনপাঠনের মান নিয়ে চিন্তা প্রকাশ করে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করে তিনি। বলেন, যদি শিক্ষক-শিক্ষিকাদের বেতন সহ বিভিন্ন সুযোগ এবং সুবিধার অধিকার থাকে, তবে ন্যায্য শিক্ষা গ্রহণের অধিকার আছে পড়ুয়াদেরও। আর তাঁর এই মন্তব্যের পরেই আদালত চত্ত্বর জুড়ে শুরু হয় গুঞ্জন। সম্ভবত, এই প্রথম কোনও বিচারপতি এমন মন্তব্য করলেন। প্রশ্ন, বাস্তবেই কি এমন কোনও পদক্ষেপ নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা যাবে তাঁকে?

এদিন তিনি বলেন, রাজ্যকে ভাবতে হবে শিক্ষক এবং পড়ুয়া অনুপাত নিয়ে। তারপরেই সিদ্ধান্ত নিতে হবে বদলি নিয়ে। বিচারপতির নির্দেশ, রাজ্যকে জানাতে হবে শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অনুপাত। সব দেখে আদালত বদলির নির্দেশ দেবে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান