আপাতত ঝালদা পুরসভা সামলাবেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা

পূর্ণিমা কান্দু নিহত কংগ্রেস কাউন্সিলর (Congress Councellor) তপন কান্দুর স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত ঝালদা পুরসভার (Jhalda Municipality) দায়িত্ব সামলাবেন ভাইস চেয়ারম্যান পূর্ণিমা কান্দু (Purnima Kandu)। ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান পূর্ণিমা কান্দু নিহত কংগ্রেস কাউন্সিলর (Congress Councellor) তপন কান্দুর স্ত্রী।

শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ঝালদা পুরসভায় অ্যাক্টিং চেয়ারপার্সন থাকবেন পূর্ণিমা কান্দু (Purnima Kandu)। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। আদালত সূত্রের খবর, পূর্ণিমা কান্দু আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে থাকবেন। পরাজিত দলের সদস্যকেই কেন চেয়ারপার্সন করা হচ্ছে, তা নিয়ে শাসকদলের কাছে প্রশ্ন তুলেছেন বিচারপতি।

প্রসঙ্গত কাউন্সিলর পদ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শীলা চট্টোপাধ্যায়। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণিমা কান্দু ঝালদা পুরসভার চেয়ারপার্সনের পদ সামলাবেন। সঙ্গে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের নির্দেশেও স্থগিতাদেশ দেয় আদালত। প্রসঙ্গত গত ১৫ জানুয়ারি ঝালদায় চেয়ারম্যান হন শীলা চট্টোপাধ্যায়। ১৬ জানুয়ারি দায়িত্বভার নেন তিনি। তার পরদিনই নির্দেশিকা জারি করে মহকুমাশাসক শীলাদেবীর কাউন্সিলর পদ খারিজ করেন। প্রশাসনের তরফে যুক্তি দেওয়া হয়, নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়যুক্ত হলেও পরে নিজেকে নির্দল ঘোষণা করেছেন তিনি। যা দলত্যাগবিরোধী আইন বিরোধী। উল্লেখ্য পুরুলিয়া জেলার ঝালদা পুরসভায় গত বছরের পুরনির্বাচনে কংগ্রেস ও তৃণমূল ৫টি করে আসন পেয়েছিল। নির্দল পেয়েছিল ২টি আসন।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার