ঝাড়গ্রামে হাতির আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের সাধারণ মানুষ। গতকাল রাত্রি ৯ টা নাগাদ প্রায় ২৫ টি হাতি বড়ো চাঁদাবিলা গ্রামে তান্ডব চালায়। ক্ষতি হয় বিঘের পর বিঘে ধান চাষের জমি । স্থানীয় সূত্রে খবর, সেই সময় গ্রামের এক বাসিন্দা পরীক্ষিত মাহাতো তার ধান জমির কাছে হাতির মুখোমুখি হওয়ায় সেখান থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন গ্রামের বাসিন্দা পরীক্ষিত মাহাতো। আজ সকাল থেকেই গ্রামের মানুষজন ঐ পুকুরে খোঁজাখুঁজি শুরু করে।

বারংবার বনদপ্তরকে(Forest Department) খবর দিয়ে ঘটনাস্থলে কোনরকম বনদপ্তর বা প্রশাসনের সহযোগিতা পাননি গ্রামের বাসিন্দারা। তাই গ্রামের বাসিন্দারা নিজেরাই নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুকুরে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে বিপর্যয় মোকাবেলার টিম এসে জলে নামে। শেষমেষ নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বিপর্যয় মোকাবেলার টিম। সেই মৃতদেহকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বড়ো চাঁদাবিলা এলাকা। তাদের দাবি সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় ঝাড়গ্রাম থানার(Jhargaram P.S.) বিশাল পুলিশ বাহিনী ও বনদপ্তর আধিকারিকরা। তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন গ্রামের মানুষ।

লিখিত প্রতিশ্রুতি না দিলে দেহ তুলতে দেবেন না । আর এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নয় এলাকায়।হাতির হামলায় রাজ্যের বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাতির দল বিভিন্ন লোকালয়ে ঢুকে পড়ে হামলা চালাচ্ছে শস্যের জমি সহ গ্রামের মানুষের বাড়িতে। হাতিকে তাড়াতে গিয়ে প্রাণ হারাচ্ছেন একের পর এক সাধারণ মানুষ। বিভিন্ন বুনো হাতির দল খাবারের সন্ধানে ঢুকে পড়ছে লোকালয়ে। ঝাড়গ্রামে মিড ডে মিলের গুদামেও খাবারের সন্ধানে হামলা চালিয়েছে জঙ্গল থেকে আসা বুনো হাতির দল। শস্য খেতে ফসল নষ্ট করার পাশাপাশি দিনে দুপুরে গৃহস্থের বাড়িতে ঢুকে হামলা করছে হাতির দল।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং