পথ দুর্ঘটনা রুখতে ঝাড়গ্রাম জেলা পুলিশ রাস্তায় , শুরু নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ওপশ্চিম মেদিনীপুর: ঝাড়্গ্রাম জেলা জুড়ে বাড়ছে পথ দুর্ঘটনা। এবার সেই পথ দুর্ঘটনা রুখতে পথে নামল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এবার ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি পালন করলেন জেলা পুলিশের আধিকারিকরা। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে(Jhargram City) কদমকানন এলাকায় ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি পালন করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। শুক্রবার পথে নামেন জেলা পুলিশের আধিকারিকরা। মূলত পথ দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি হেলমেট বিহীন বাইক আরোহীদের দৌরাত্ম্য কমাতে এই পদক্ষেপ পুলিশের।

জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এছাড়াও হেলমেট(Helmet) বিহীন বাইক আরোহীদের হেলমেট পরার আবেদন করে পুলিশ।এদিনের এই ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মামদাদুল হাসান (হেডকোয়ার্টার) , ঝাড়গ্রামের এসডিপিও, ঝাড়গ্রামের ট্রাফিক ওসি রাজু আলী সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা । এদিকে, শিবরাত্রির সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত হল এক চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার (Belda P.S.)পুলিশ। আহত চালকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে।

শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায়। ঘটনায় জানা যায়, বেলদা-কাঁথি রাজ্য সড়ক ধরে বেলদার দিক থেকে খাকুড়দার দিকে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার। অপরদিকে ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ খাকুড়দা থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথমধ্যে বেলদা কাঁথি রাজ্য সড়কে ঠাকুরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় আহত হন দুটি গাড়ির চালক সহ বাসের বেশকিছু জন যাত্রী। এদের মধ্যে এক চালক গুরুতর আহত হন। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। গুরুতর আহত বাস চালক সহ আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে(Belda Hospital)।

অপরদিকে, এই ঘটনায় বেলদা -কাঁথি রাজ্য সড়কের উক্ত ওই ঠাকুরচক এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত বেলদা কাঁথি রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে চলছে সম্প্রসারণ ও সংস্কারের কাজ। এর ফলে প্রতিনিয়ত ঝু্ঁকি বহুল ভাবে চলছে যাতায়াত। ওই নির্মীয়মান রাস্তার ওপর দিয়ে ছোট-বড় যানবাহন অনিয়ন্ত্রিতভাবে যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনাও। তবে এদিনের এই ঘটনায় দুটি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ।

হুমায়ুনকে ‘স্যাটা ভাঙা’ মারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, দায়ের অভিযোগ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’