ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্ত লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ জ্বালানি ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালাল ঝালদা থানার পুলিশ। অভিযোগ, ঝাড়খণ্ড থেকে কম দামে পেট্রোল ও ডিজেল এনে বাংলায় অবৈধভাবে মজুত করে বিক্রি করা হচ্ছিল। গভীর রাতে পুলিশের হানায় উদ্ধার হল বিপুল পরিমাণ জ্বালানি, গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, এই রাজ্যের তুলনায় ঝাড়খণ্ডে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কম হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কারবার চালানো হচ্ছিল। অভিযোগ, ঝাড়খণ্ড সীমান্তবর্তী বিভিন্ন পাম্প থেকে কম দামে জ্বালানি কিনে এনে বাড়িতে মজুত করা হত। পরে সেই তেল বেশি দামে বিক্রি করা হতো স্থানীয় এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ইলু গ্রামে অভিযান চালায় ঝালদা থানার পুলিশ। অভিযানে ১৬টি প্লাস্টিকের জ্যারিকেন থেকে প্রায় ৮০০ লিটার পেট্রোলিয়ামজাত পদার্থ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে দাবি, ওই জ্বালানি অবৈধভাবে মজুত করা হয়েছিল।

আরও পড়ুন: নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

ঘটনার জেরে জিতেন গড়াই ও চিত্তরঞ্জন মন্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঝাড়খণ্ডের সোনাহাটু সংলগ্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল এনে এই ব্যবসা চালানো হচ্ছিল। অভিযুক্তরা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি বলেও জানিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কতদিন ধরে এই কারবার চলছিল এবং কোথায় কোথায় জ্বালানি সরবরাহ করা হত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান